Tag Archives: নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নিজাম উদ্দিন কায়সার

সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ক্রিকেটাররাও

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটার সাকিব আল হাসান এখন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। আর তার এই প্রচারণায় যুক্ত হয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সরাসরি যুক্ত হতে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও।

ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রমও হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব। এর পরপরই ফেসবুকে পোস্টের মাধ্যমে সাকিবকে শুভকামনা জানাতে দেখা গেছে অনেককে। এ তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাশরাফি বিন মুর্তজাকে। আজ নিজ জন্মভূমি মাগুরায় পা রাখছেন সাকিব। সঙ্গী হিসেবে তার সফরে রয়েছেন অপু, রনি, মোসাদ্দেকরাও।

এর আগে সাকিব মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রনি তালুকদার। জাতীয় দলের সতীর্থকে এই সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রনি।

তিনি লিখেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বাংলাদের প্রাণ সাকিব আল হাসান ভাইকে সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনীত করায় এই দেশের উন্নয়নের রুপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রানপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা।’

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নিজাম উদ্দিন কায়সার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিএনপি নির্বাচনে না এলেও নিজাম উদ্দিন কায়সার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

রমজানের প্রায় পুরো মাসজুড়ে বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন নিজাম উদ্দিন কায়সার। ইফতার মাহফিলগুলোতে মানুষের ঢল নামে।

গতকাল শুক্রবার জুম্মার নামায শেষে নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য যে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ১৫ জুন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন।