Tag Archives: নিষিদ্ধ

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে ‌‌আর্জন্টিনা ও মেসির জার্সি পরা ‘নিষিদ্ধ’

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে ‌‌আর্জন্টিনা ও মেসির জার্সি পরা ‘নিষিদ্ধ’

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। এর প্রথম ম্যাচে, ১৫ নভেম্বর তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচটি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের অন্তর্ভুক্ত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে, আর বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচে বিশেষ নজর থাকবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দিকে, যার খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে আসবেন।

তবে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন প্যারাগুইয়ান মেসি-ভক্তদের জন্য কিছু বিশেষ নিয়ম চালু করেছে। তারা জানিয়ে দিয়েছে যে, ‘মেসি ১০’ লেখা আর্জেন্টিনার জার্সি পরে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা স্থানীয়ভাবে সতর্কবার্তা দিয়েছি। গ্যালারির স্বাগতিক সমর্থকদের জন্য প্যারাগুয়ে বা নিরপেক্ষ জার্সি ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকবে। যারা প্রতিপক্ষ দলের জার্সি পরে আসবেন, তারা গ্যালারিতে থাকতে পারবেন না।’

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ এই নিয়মকে ‘অ্যান্টি-লিওনেল মেসি’ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভিলাসবোয়ার বক্তব্যের মাধ্যমেই এই নিয়মের পিছনে মেসির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়, তিনি বলেছেন, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও অনুমতি দেওয়া হবে না।’

এর আগে ২০২৩ সালের মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলেও প্রতিপক্ষ দলের জার্সি নির্দিষ্ট কিছু অংশে নিষিদ্ধ করেছিল।

আজ থেকে দেশের সব সুপারশপে

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আজ (১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানাগুলোতে অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের এক বৈঠকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওই সভায় ঘোষণা দেন যে, সুপারশপগুলোতে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও সেগুলো দেওয়া নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছিল।

আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, সারা দেশে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোরও পরিকল্পনা রয়েছে।

১৩ অক্টোবর থেকে ২২ দিন

১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ছবি: বিবিসি বাংলা 

ডেস্ক রিপোর্ট:

মা ইলিশ রক্ষায় ইলিশের বৈজ্ঞানিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে, আসন্ন আশ্বিন মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে সরকার আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

তিনি আরো বলেন, ইলিশ মাছ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলিশ সংরক্ষণের সময় নির্ধারণ করা হয়, যা পূর্ণিমা ও আমবস্যার সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে আমরা ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি।

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার।

দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০জন নেতাকর্মি রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে আরো বলেন, জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক সংগঠন। এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাদের সভা-সমাবেশ করার অধিকার আছে। ভরা পরিবেশে প্রোগ্রামটা করছে। এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৪০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

২২ দিন নিষিদ্ধ ইলিশ ধরা

২২ দিন নিষিদ্ধ ইলিশ ধরা

ডেস্ক রিপোর্ট:

২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকছে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

তিনি জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা দেওয়া হবে।

মা ইলিশ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দপ্তর, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিত উদ্যোগে অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর এবং এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ দিন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কঠোর নজর রাখবেন।