Tag Archives: নিহত ২

দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। আজ রোববার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুদুর রাজ্জাক মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) ও অটোচালক দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন(৩৭)।

স্থানীয়রা জানান, ঢাক থেকে ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাউদকান্দির জিংলাতুলি এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাসহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকসাসহ সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় উদ্ধারকারী কবির মিয়া বলেন, আমরা কয়েকজন মাছের প্রজেক্টে কাজ করছিলাম। সড়কে আওয়াজ শুনে তাকিয়ে দেখি কয়েকটি পল্টি খেয়ে বাসটি আমাদের প্রজেক্টে পড়ছে। দৌড়ে এসে কয়েকজনকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই। অটোচালক ঘটনাস্থলেই মারা যায়। আর প্রজেক্টটি শুকনো ছিল,পানি থাকলে হয়তো আরো বেশি প্রান যেতো।

বাসটির যাত্রী আহত সীমান্ত বলেন, ঢাকা থেকে ইকোনো বাসে নোয়াখালী যাচ্ছিলাম। বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোকে গাছের সাথে মেরে দিয়েছে। আর ৩/৪টি পল্টি খেয়ে আমাদের বাসটি নিচে পড়েছে।হাসপাতালে দেখি আমার সামনের সিটে বসা লোকটি মারা গেছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, এ ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসলে দু’জন মারা যায় । তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বা নিহত কাউকে পাইনি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোসহ খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন।

আখাউড়ায় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিলো। পথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদিক মিয়া নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানায়, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে গরু বোঝাই ট্রাক খাদে, নিহত-২

 

জাকির হোসেন হাজারি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে, নিহত ২

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের এক গ্রামে ইউক্রেনের বাহিনীর গোলাবর্ষণে অন্তত দুই জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর এ দাবি করেছেন। রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজ রোববার ব্রায়ানস্কের গভর্নর অ্যালেকজান্ডার বোগোমাজ বলেছেন, সুজেমকা গ্রামে গোলাবর্ষণ চালানো হয়েছে। এটি দুই দেশের সীমান্তের পূর্ব দিকে অবস্থান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে অ্যালেকজান্ডার বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার কারণে দুর্ভাগ্যবশত দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে, এ ছাড়া আরও দুইটি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানান বোগোমাজ।

বোগোমাজ বলেন, জরুরি পরিষেবার র্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ইউক্রেন এ হামলা চালিয়েছে কি না-সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গতকাল শনিবার স্থানীয় মিডিয়ায় বলেন, ৪০ হাজার টনের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ১০ টি জ্বালানি ট্যাংকার ধ্বংস করা হয়েছে। গতকাল বিবিসি জানায়, রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।

লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে মাইক্রোবাস, নিহত ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের এক কর্মচারী ও এক মাইক্রোবাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিন জন আহত হয়েছেন।

মহাসড়কের লাকসামের পোলাইয়া এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোযাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুল শিক্ষক ৫২ বছরের জামাল উদ্দিন ও কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার ৩৭ বছরের জাকির হোসেন।

তথ্য নিশ্চিত করে লালমাই হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, তিনজন যাত্রী নিয়ে সকালে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় পোলাইয়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ কর্মকর্তা কাইয়ুম উদ্দিন বলেন, ‘মাইক্রোবাসটি থানায় নেয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চান্দিনায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংঘর্ষ, নিহত ২

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে মানসিক ভারসাম্যহীন এক পথচারীসহ সিএনজি অটোরিক্সার চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক সোহেল (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন পথচারী মুরাদনগর উপজেলার পাহারপুর গ্রামের নাজমা বেগম (৪৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় নবাবপুর সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিক্সায় থাকা সিএনজি চালক ও মহাসড়কের পাশে বসে থাকা মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিক্সা ও প্রাইভেটকারটি দুমড়ে মুচরে যায়। এতে প্রাইভেটকার চালক জাকির হোসেন (৪০) আহত হয়। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মো. মাসুদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে দুইজনের মরদেহ পেয়েছে। সকালে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছি। ঢামেকে থাকা আহত রোগীর আর কোন তথ্য পাইনি।

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে, নিহত ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত খলিলুর রহমান সুয়ার ছেলে টুটুল ও দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারার মাহফুজ।

নিহতের আত্মীয় বশির আহমেদ জানান, মাহফুজ ও টুটুল আত্মীয়। বিকেলে তারা চান্দিনা থেকে প্রাইভেটকারযোগে ইলিয়টগঞ্জ যাওয়ার পথে তীরচর এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে টুটুল নিহত হন।

তিনি জানান, আহত মাহফুজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পদ্মা এক্সপ্রেসের বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন, নিহত-২, আহত-১৫

 

জাকির হোসেন হাজারী:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ২জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ- কামরুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি(ঢাকা-জ-১৪-০১৪৪) গৌরীপুর এলাকার পেন্নাই ইদগা মোড়ে ইউটার্ণ নিয়ে হাসপাতালের সামনে আসার পর বাসটির ভিতরে সামনের অংশে বিকট শব্দ হয়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়। আতন্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। জানালা দিয়ে নামতে গিয়ে এবং আগুনে অন্তত ১৫ যাত্রী আহত হন।

আহত বাসযাত্রী মতলব উপজেলার নারায়নপুর গ্রামের সৈয়দ রাশেদ(৪০) ও বিশ^নাথ(৫০) জানান, বাসের মাঝখানে সিটে বসা ছিলাম, হঠাৎ বিকট শব্দ হওয়ার পর গরম ভাপ গায়ে লাগে। দাড়িয়ে দেখি সামনের অংশে আগুন। বাসে দুই পাশের সিটের মাঝখানে খালি জায়গায় মালামাল থাকায় জানালার কাচ ভেঙ্গে বের হয়েছি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম জানান, বাসে অগ্নিদগ্ধ হওয়া ১৫ যাত্রীর মধ্যে ৯জনকে ঢাকাবার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। দুইজন আমাদের এখানে ভর্তি এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে প্রায় ৮কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক জানান, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মরদেহ গুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দিতে রয়েল কোচ ডোবায়, নিহত ২, আহত ৩০

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কুমিল্লাগামী যাত্রীবাহি রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই মহিলা যাত্রী নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন যাত্রী।

নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের  সফিকুর রহমানের
স্ত্রী রৌশন আরা বেগম(৬০) এবং মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে
আনিকা(২২)। গুরুত্বর আহত তাসলিমা আক্তার(৩০), নাজনীন(১৯), বিল্লাল(৩৮) ও
সামসুন্নাহার(৩৬)সহ ৭জনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা
হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এর টাইমটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

 

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের সহকারী পুলিশ সুপার সফিকুল
ইসলাম শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।