Tag Archives: নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম রামিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এ হামলার পর সেখান থেকে গলগল করে উড়ছে ধোয়া।

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম রামিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।বৃহস্পতিবারের এ হামলার পর সেখান থেকে গলগল করে উড়ছে ধোয়া।

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় দেশটির ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার লেবাননের একাধিক নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

লেবাননের সূত্র জানিয়েছে,নাকোরা শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাডড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় ওই গাড়িতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

গাজায় যুদ্ধ শুরুর পরপরই তার প্রতিবাদে ইসরাইলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।

আইনজীবী সেজে দিল্লির আদালতে গ্যাংস্টারদের হামলা, নিহত ৩

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্যাংস্টাররা। আইনজীবী সেজে আদালতে প্রবেশ করে বিরোধীপক্ষের গ্যাংস্টারকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী সন্ত্রাসীরাও নিহত হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিল্লির একটি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিল্লির রোহিণী আদালতে হাজির করা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে টার্গেট করে আগে থেকেই সেখানে ছদ্মবেশে আইনজীবীর পোশাক পরে ওঁৎ পেতে ছিল বিরোধীপক্ষের দুই সন্ত্রাসী।

গোগীকে নিয়ে পুলিশ যখন আদালত চত্বরে ঢোকে, তখনই তার ওপর হামলা চালায় ওই দুই সন্ত্রাসী। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকসহ দুজন নিহত হয়।

তিনি আরও জানান, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২জন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।