Tag Archives: পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে

তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল

তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ বরগুনার পাথরঘাটার মাসুদ কামাল তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার আগে তার পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এই দাবি করেছেন তোফাজ্জলের ভাবি শরিফা আক্তার।

শরিফা আক্তার গণমাধ্যমকে জানান, ‘গতকাল রাতে আমার ফোনে দুটি নম্বর থেকে কল আসে। তারা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন, ‘‘তোফাজ্জল মোবাইল চুরি করেছে, তাকে আটক করে রাখা হয়েছে। ছাড়াতে হলে ২ লাখ টাকা দিতে হবে।’’ আমি বিষয়টি আত্মীয়-স্বজনকে জানাই। পরে সকালে জানতে পারি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দেবর তোফাজ্জল হত্যার সুষ্ঠু বিচার চাই।’

তিনি আরও জানান, ‘মাসুদ কামাল তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, কিন্তু চুরি বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। পরিবারের আর্থিক সমস্যার কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। এক সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সব সময় এলাকাতেই থাকতেন।’

তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার বলেন, ‘তোফাজ্জল একজন মেধাবী ছাত্র ছিলেন। তবে কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তাই চিকিৎসা করানো হয়নি। তিনি এলাকায় চুরি বা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা তার হত্যার খবর শুনে শোকাহত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি একসময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান, ২০১৩ সালে মা লিভার ক্যান্সারে মারা যান এবং ২০২৩ সালে বড় ভাই লিভার ক্যান্সারে মারা যান। পরিবারে এখন কেবল তার ভাবি ও তার দুই সন্তান রয়েছেন।

জানা যায়, তোফাজ্জল তার এলাকার এক মেয়েকে ভালোবাসতেন, তবে সেই মেয়ের অন্যত্র বিয়ে হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ২০২০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তিনি তখন থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেন এবং মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করতেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ শিক্ষার্থীদের পিটুনিতে তোফাজ্জল মারা যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে এবং ইতিমধ্যে পুলিশ চারজনকে আটক করেছে।

সূত্র: আমাদের সময়

৪৫ দিন পর পরিবারের কাছে

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

স্টাফ রিপোর্টার :

বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দী জীবনে দেখা হয়নি পরিবার, বন্ধুবান্ধবসহ কারো সাথে। দিন যতই গড়াচ্ছিলো, স্ত্রী-সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিলো। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম, জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো হবে না সাক্ষাত।

মহান আল্লাহর অশেষ রহমতে, দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর ঐকান্তিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় দ্রুত সময়ে সাজা মওকুফের পর গত শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ক্ষমাপ্রাপ্ত ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ৫৭ জনের সাথে দেশে ফিরে আসেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো: ফরিদ আহমেদ শাহীন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কন্ঠে আবেগঘন অনুভূতি সাংবাদিকদের নিকট প্রকাশ করছিলেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

তিনি আরো জানান, গত প্রায় ২০ বছর ধরে আইন-কানুন মেনে বেশ সুনামের সাথে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙ্গালীদের গ্রেফতার করে দ্রæত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এ খবর দুবাই সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবার সহ আত্মীয়-স্বজনদের মধ্যে নানাবিদ শংকা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তঃবর্তীকালীন সরকার গঠিত হয়।

পরবর্তীতে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করে বাংলাদেশ সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙ্গালীকে বেকসুর খালাস দেয়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন। সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।