Tag Archives: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষনেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শোক দিবসে অজিত গুহ কলেজের উদ্দ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্দ্যোগে দোয়া মাহফিল,আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অত্র কলেজ মিলনায়তনে উক্ত অনুুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার (ফটিক)। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কলেজ শিক্ষক পারিষদের সম্পাদক আবু জাহেদ।

সহকারী অধ্যাপক নজমা আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল অসীম। কিভাবে এ দেশের নাম বাংলাদেশ হলো তোমরা সকলে এসবের ইতিহাস পড়বা। আর
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের সঠিক সিদ্বান্ত নিতে হবে। তোমাদের সঠিক সিদ্বান্তই একদিন এদেশ স্মার্ট বাংলাদেশ তধা আধুনিক দেশে পরিণত হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
বঙ্গবন্ধু এ দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, দেশের উন্নয়নের কথা, মানুষের অধিকার আদায়ের কথা, মানুষের নিরাপত্তার কথা সবসময় ভেবেছেন। বর্তমান বাংলাদেশ শেখ হাত ধরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ধারাকে ধরে রাখতে হলে এদেশে আবার ও শেখ হাসিনার প্রয়োজন। তাই আসছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করা যায় এ বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রীর মায়ের ইন্তেকাল : আগামীকাল বাদ আসর জানাজা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর পাটওয়ারী বাড়ি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রবিবার (৭ মে) সকালে দেশে ফিরবেন। এরপর এদিন বাদ আসর মরহুমা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

বি এম মহিউদ্দিন মন্টিঃ

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ পরিবারের সকল শহিদদের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিটিসিএল ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার(২৪আগষ্ট) সকালে বিটিসিএল বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিটিসিএল কুমিল্লা বিভাগীয় কমিটির আয়োজনে পবিত্র কুরআন খতম বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় কলেজের সাবেক জি এস বাবু সন্জয় রায়, কুমিল্লা সিটি করপোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, কুমিল্লা মহানগর আওয়ামী ৫নং ওয়ার্ড সভাপতি হাছির আহমেদ নাঈম,সাধারণ সম্পাদক ও কুসিক ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এ কে সামাদ সাগর, জাতীয় শ্রমিক লীগ কুমিল্লা মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলোচনা সভা ও মাহফিলে সভাপতিত্ব করেন বিটিসিএল বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
আলোচনা সভা ও মাহফিলের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মহিউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুকে যাহারা খুন করেছে তারা এদেশকে খুন করেছে এদেশের মানচিত্রকে কলঙ্কিত করেছে কেননা বাংলাদেশের অপর নামই বঙ্গবন্ধু। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো রয়েছে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা বিরোধী কালোহাত ভেঙ্গে দিতে হবে। পরিশেষে বক্তারা ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নৃশংস হত্যা ও ২১ আগষ্ট নরকীয় হামলার তীব্র প্রতিবাদ জানান।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সবার মাঝে খবার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।

ভারতে সেরা মিউজিক্যাল ফিল্ম পুরস্কার পেলো ‘বাবা’

বিনোদন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’। সম্প্রতি এটি পুরস্কৃত হয়েছে ভারতে।

পরিচালক রেমন্ড সালোমন জানান, সদ্য অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ছবিটি সেরা মিউজিক্যাল ফিল্ম হিসাবে নির্বাচিত হয়েছে। ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন নাফিসা শামা।

১৯ মার্চ এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন হয় ভারতের মুম্বাইয়ে, সিনসিটি রুফটপ লাউঞ্জে।

অস্ট্রেলিয়ান ফিল্ম রেডিও অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন রেমন্ড। তিনি বলেন, ‘‘শুরু থেকেই আমার স্বপ্ন, বাংলাদেশের শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করবে। এরপর নিজেই নির্মাণ বিষয়ে পড়াশোনা করি। অভিবাসন আইন পেশা ও শিক্ষার পাশাপাশি পরিচালনার ওপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি। এখন আমি আমার পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অসাধারণ সব গল্প ও ইতিহাস পৃথিবীকে জানাতে চাই। তারই শুরুটা হলো ‘বাবা’ কাজটির মাধ্যমে।’’

গত বছর ১৮ আগস্টে প্রায় ৬ মিনিট দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’ ইউটিউবে মুক্তি দেওয়া হয়। রেমন্ড জানান, পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টির বেশি চলচ্চিত্র প্রদর্শনীতে ছবিটি জমা দেওয়া হয়। সেখান থেকে এখন পর্যন্ত ১০টি সম্মাননা ঘরে তুলেছেন তিনি।

বাংলাদেশে বেড়ে ওঠা রেমন্ড ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। একসময় বাংলাদেশ বিমানবাহিনীতে বৈমানিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে বেরিয়ে ২০০৩ সালে অস্ট্রেলিয়া চলে যান।

৯৪০৮ জনের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শন

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করা হয়। এতে ৯ হাজার ৪০৮ জন মানুষ বঙ্গবন্ধুর লোগো প্রদর্শনীতে অংশ নেন।

আয়োজকদের দাবি- এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত এক মাস ধরে প্রস্তুতি চালিয়ে বঙ্গবন্ধু উদ্যানে গতকাল প্রদর্শন করা হয়। এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে এটি প্রদর্শন করে ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয় আরো ২ হাজার ৫৯২ জন ব্যক্তিকে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী লোগোতে মুজিবশতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করা হয়।

এক হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এ ছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গাজুড়ে।

প্রদর্শনীতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি করপোরেশনের স্লোগান ‘আমরাই গড়বো আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে।

প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক এটি প্রস্তুত করেছেন। বঙ্গবন্ধুর সর্ববৃহৎ এই মানব লোগো গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগর উদ্যানে নারী উদ্যোক্তাদের ৩দিনব্যাপী পণ্যমেলা

 

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় অনলাইন প্লাটফর্ম ও স্বনামধন্য নারী উদ্যেক্তা তারিন মজুমদার ও কুমিল্লা সিটি কপোরেশনের সহযোগীতায় শহরের নগর উদ্যানে নারী উদ্যোক্তাদের মঙ্গলবার (২৩ মার্চ) থেকে তিনদিনব্যাপী পণ্য পর্দশনী ও বিক্রয় মিলনমেলা অনুষ্ঠিত হয় ।

মেলায় ২১ টি স্টলে শতাধিক নারীকর্মী মেলায় অংশগ্রহণ করেন। এস.এন্ড.টি কালেকশন, আরিমা কেক হাউস, আর আর হ্যাভেন, ঘরকন্যা, গোজস গ্যালারি, মায়াবিব কালারস, খাদিজা হোম মেইউ ফুড, সাত বংকসমেটিকস, ফ্যামিলিই-সপ, রকমারিক, এস, এস, ফ্যাশন হাউজ, স্বপ্ননীড়, টি.এস.এস.রংধনু পোশাক, ওমেন ফ্যাশন, নামের অনলাইন ভিত্তিক স্টলগুলো দেখা যায় মেলাজুড়ে ক্রেতাদের দৃষ্টি আর্কষন করেছে ।

মঙ্গলবার পড়ন্ত বিকেলে ক্রেতাদের প্রচন্ড ভিড় দেখা গেছে স্টলগুলো ঘিরে। বিশেষ করে শিশু ও নারীদের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো। আগামী শুক্রবার (২৬ মার্চ) পর্যন্ত এ মেলা চলবে বলে জানান, কুমিল্লায় নারী উদ্যোক্ত গ্রুপের পরিচালক তারিন মজুমদার। তিনি বলেন আমাদের জেলার নিজস্ব পণ্য ও ঐতিহ্য তুলে ধরতে আমরা স্বাধীনতা দিবসে ভিন্ন ধরনের আয়োজন করেছি। মেলার মাধ্যমে কুমিল্লার জেলাভিত্তিক পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে পারবো ।

নারী উদ্যোক্তা সানজিদা আক্তার বলেন, এর মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তা মিলিত হতে পারি। এখানে মোট একাধিক টি স্টল রয়েছে। বেশির ভাগই আমরা দেশি পণ্য নিয়ে কাজ করি থাকি। নতুন নারীদের কর্মসংস্থান ব্যবস্থা জন্য আমাদের এই মেলা মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি এইমেলার মাধ্যমে নারী সমাজকে এগিয়ে কর্মমুখী ও আত্মনির্ভর করতে। আমাদের এই সংগঠনের শতাধিক নারী উদ্যোক্তা রয়েছেন। বিক্রিও মোটামোটি ভালই হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোপূর্বে একদিনের আয়োজনের করেছি। মানুষের প্রচুর আগ্রহ দেখে, এবার তিন দিনের আয়োজন করেছি।

আয়োজক কমিটির সদস্য বলেন, আমাদের ফাগুনী ভালোবাসার উৎসব এটি। এখানে ঘরোয়া খাবার, খাদি, বাটিক, হাতের কাজের পোশাক, শিশুদের নান্দনিক পোশাক মেয়েদের সাজ সরঞ্জাম, নকশি কাঁথা, থ্রি পিস, টু-পিস, মধু, কলোজিরা, মৃৎ শিল্পসহ শতাধিক পণ্যের সমাহার ঘটেছে। এখানে বেশি হচ্ছে ঘরোয়া খাবারের স্টল। আর খাবার পণ্য বেশি বিক্রি হচ্ছে। প্রথম দিনে প্রত্যাশায় থেকে বেশি ক্রেতা এসেছে।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের আলোচনা সভা

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটির সদস্য সচিব ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় ও পরিষদের অর্থসচিব বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের একাংশের এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু এবং তাঁর আদর্শ আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকার্য পরিচালনার জন্য বঙ্গবন্ধু পরিষদ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

বিশ্বযুদ্ধ থেকে স্বাধীনতাঃ গৌরব ও ত্যাগে কুমিল্লা সেনানিবাস

লেঃ কর্ণেল মোঃ নাজমুল হুদা খান:

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেà