Tag Archives: বাংলাদেশি

সীমান্তে বিএসএফের গুলিতে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এবং ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতরার পথে ভারতের সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

গুলির শব্দ শুনে চোরাকারবারি প্রতিহত করতে পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।”

এছাড়াও, ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়েছেন যে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে তিনি এই হুমকি দেন।

অমিত শাহ বলেছেন, যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারে, তবে প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ‘পরিবর্তন যাত্রা’ নামক একটি পদযাত্রার উদ্বোধনী ভাষণে এই মন্তব্য করেন। অমিত শাহ উল্লেখ করেন, রাজ্যের প্রতিটি গ্রামে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে জনগণকে পরিবর্তনের বার্তা দেওয়া হবে।

এছাড়া, তিনি ঝাড়খণ্ডের মানুষদের বিজেপিকে সমর্থন করে সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন এবং অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অমিত শাহ আরও বলেন, “এই জমি আদিবাসীদের। কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশে নেমে এসেছে।” তিনি অভিযোগ করেন যে, ঝাড়খণ্ডে বর্তমান সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করছে।

পাশাপাশি, পাকুর জেলায় হিন্দুদের “ঝাড়খণ্ড ছেড়ে চলে যাও” স্লোগান দেওয়ার অভিযোগও করেন তিনি। হেমন্ত সরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের বর্তমান জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আখ্যা দেন অমিত শাহ।

সূত্র: দ্য টেলিগ্রাফ, বাংলাদেশ প্রতিদিন

সৌদি প্রবাসী বাংলাদেশিদের

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

বাংলাদেশ এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসসমূহে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ‘ই-পাসপোর্ট’ সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ‘ই-পাসপোর্ট’ সেবাদানের জন্য ইতোমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্ট’র আবেদন গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ‘ই-পাসপোর্ট’র পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য যেন অনুরোধ জানান।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথমবারের মত ইলেট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে শুক্রবার থেকে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক ‘ই-পাসপোর্ট’র জন্য আবেদন করার জন্য অনলাইনে সিরিয়াল নিতে পারবেন।

‘ই-পাসপোর্ট’ প্রকল্পের কর্মকর্তারা শনিবার (১৪ সেপ্টেম্বর) জেদ্দা গমন করে বাংলাদেশ কনসুলেট জেনারেলেও এই পরিষেবাটি চালু করবেন।

সৌদি আরবের ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদজ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. জামিরুল ইসলাম।

২০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৪৪ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহরে ২০ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পটে অবস্থানসহ ১১টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৪৪ জন অভিবাসীকে আটক করে।

বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশী ও স্থানীয় নাগরিদের কাগজপত্র পরীক্ষা করারপর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।

জোহর স্টেট অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার ২৯ মে এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় প্রয়োগের প্রচেষ্টা জোরদার করতে থাকবে।

পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশী কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভাগটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানায় যা ৩১ ডিসেম্বর শেষ হবে। অবৈধ অভিবাসীদের উচিৎ স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়া।

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত ১৭১ জন বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট:

উন্নত জীবনের আশায় উচ্চ সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন এমন ১৭১ জন বাংলাদেশিকে দেশটির জহর প্রদেশের কোটা টিংগি জেলা পুলিশ আটক করেছে।

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য প্রায় ২ কিলোমিটার লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যা মালয়েশিয়ার জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার এ ঘটনা ঘটে।

তিনি বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশের প্রতিবেদনের পর আরও তদন্তের জন্য একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের জন্য, ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ জন বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫(১)(সি) ধারার অধীনে তদন্তের জন্য আটক করা হয়েছে।

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন বলেন, আটকদের আরও তদন্তের জন্য জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

কাশ্মিরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ব্যাপক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে অন্তত তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার ডাল লেকের কয়েকটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশিরা মারা গেছেন।

কাশ্মিরের পুলিশ বলছে, শনিবার ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাল লেকের কয়েকটি হাউসবোট ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর সেখান থেকে তিন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে ছিলেন ওই তিন বাংলাদেশি। পুলিশ বলছে, ডাল লেকের ৯ নাম্বার ঘাটের কাছের একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য হাউসবোটও পুড়ে যায়।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে আরো কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মির পুলিশ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় আটক বাংলাদেশি যাত্রী

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় আটক বাংলাদেশি যাত্রী

ডেস্ক রিপোর্ট:

ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি প্লেনের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ভিস্তারা এয়ারলাইন্সের ওই প্লেনটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। প্লেনটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন।

ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেন, ‘আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানায়, যখন বিমানের অন্যান্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রধান করেন।

প্লেনের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন প্লেনের ওই পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন।

কেন বাংলাদেশি ওই যাত্রী প্লেনের ভেতর এমন কাজ করেছেন সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ভিস্তারা এয়ারলাইন্সও এ ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছে, তাদের ভিস্তারা ফ্লাইট ইউকে ২৩৪ প্লেনে এমন ঘটনা ঘটে। যেটি গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণ যাত্রী ও নিজেদের ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

সূত্র: এনডিটিভি

কাতারে ৪ কোটি টাকা নিয়ে উধাও নোয়াখালীর তৌহিদুল

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কাতারে তিন প্রবাসী বাংলাদেশির ব্যবসায়ীক ৪ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে এসেছেন বাংলাদেশি প্রবাসী তৌহিদুল ইসলাম। তার দেশে পালিয়ে আসায় বিপদে পড়েছেন তিন বাংলাদেশি।

টাকা আত্মসাৎ করে পালিয়ে আসা তৌহিদুল ইসলামের গ্রামের বাড়ী নোয়াখালী সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ মানিকপুর বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (০২ আগষ্ট) রাতে কাতারের রাজধানী দোহার আল মানচুরা লুলু এক্সপ্রেস বিল্ডিংয়ের তৃতীয় তলায় ৩০৯ নাম্বার অফিসে টাকা আত্মসাৎকারী তৌহিদুল ইসলামের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিন প্রবাসী বাংলাদেশি ইউনুছ হোসেন রাজিব, আবু তাইয়্যেব, আবদুল কুদ্দুস।

অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে আসায় তৌহিদুল ইসলামের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নোয়াখালী পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী তিন প্রবাসী বাংলাদেশি।

সংবাদ সম্মেলনে প্রথম ভুক্তভোগী ইউনুছ হোসেন রাজিব বলেন, প্রতারক তৌহিদুল ইসলাম আমার একি উপজেলা নোয়াখালী সেনবাগ বাড়ী হওয়ায় একান্ত বিশ্বাস করে ২০১৮ সাল থেকে কাতারে আমাদের কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার দেখভালের দায়িত্ব দিয়েছি। কোম্পানির অর্থিক লেনদেন ও আমার কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার বিভিন্ন বিল্ডিংয়ের ভাড়া সংগ্রহ দায়িত্ব দিয়েছি। ২০২২ সালে কোম্পানির তিন বছরের হিসাব চাইলে তৌহিদুল ইসলাম হিসাব দিতে বিভিন্ন কারণ দেখিয়ে হিসাব দিতে অপারগতা জানান। এমতাবস্থায় গত ১ জুলাই ২০২২ সালে শালিসি বৈঠকের মাধ্যমে উপস্থিত স্বাক্ষীগনের সম্মুখে সর্বমোট ৪.৮৫.৭৩৭ কাতারি রিয়াল আমি পাওনা হই।স্বাক্ষীগনের সম্মুখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একশত টাকা মূল্যের ষ্ট্যাম্পে তিন মাস পরে টাকা দিবে বলে প্রতারক তৌহিদুল ইসলাম অঙ্গীকার করে। গত এক বছর পাওনা রিয়াল না দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রী ইসরাত জাহান এবং বোন হাসনা, শিউলি ও মা এর দেশের স্থানীয় ব্যাংক একাউন্টে সমস্থ রিয়াল পাঠিয়ে দিয়ে গত মাসের ২৩ জুলাই কাতার থেকে দেশে পালিয়ে যায় প্রতারক তৌহিদুল ইসলাম।

ভুক্তভোগী ইউনুছ হোসেন রাজিব আরও জানান, প্রতারক তৌহিদুল ইসলাম দেশে গিয়ে আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও আমি দেশে গেলে আমকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমার পরিবারের নিরাপত্তা চেয়ে আমার পিতা হুমায়ুন কবির বাদি হয়ে গত মাসের ২৭ জুলাই নোয়াখালী জেলার সেনবাগ থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়রি করেন।

ভুক্তভোগী আরও জানান, কাতারি নাগরিকের কাছ থেকে মাসিক ভাড়া হিসেবে নেয়া বিল্ডিংয়ের ভাড়া কিছুদিনের মধ্যে পরিশোধ করতে না পারলে কাতারি নাগরিকের দেয়া মামলায় তাকে জেলে যেতে হবে।

এমতাবস্থায় তৌহিদুল ইসলামের কাছ থেকে টাকা উদ্ধারে দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রতারক তৌহিদুল ইসলামের প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত আরও দুই প্রবাসী। ভুক্তভোগী আবু তাইয়্যেব এর পাওনা কাতারি সাড়ে ৭ লাখ রিয়াল ও আরেক ভুক্তভোগী আবদুল কুদ্দুস এর পাওনা কাতারি ৫০ হাজার রিয়াল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, নিয়াজ কবির চৌধুরী, রেজাউল করিম মজুমদার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, আর টিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, চ্যানেল ২৪ কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, এস এ টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব।

এ বিষয় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির বলেন, ‘কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলামকে মাধ্যম করে নোয়াখালী পুলিশ সুপার বরাবর বিচার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগীরা। আমরা কাতারের বাংলাদেশ দূতাবাস থেকে নোয়াখালী পুলিশ সুপারকে আসামি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির যবুক নিহত

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।

নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে সেদেশে অবস্থান করা আত্মীয়-স্বজনরা রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের পরিবারকে নিশ্চিত করেন।

বাড়িতে রিগানের মা-বাবা, স্ত্রী, ভাই-বোনসহ রোহান নামে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

প্রবাসী আত্মীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, সোমবার রাতে দোকানের জন্য মালামাল কিনে ফেরার পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রিগানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরে ছয়টি গুলি লাগে। রিগানকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ভালোই উপার্জন করছিলেন তিনি। ২০২১ সালে সর্বশেষ দেশে এসে ৫ মাস ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিয়ে যান রিগান। আগামী দুই মাস পর তার দেশে আসার কথা ছিল। সেই আশা আর পূরণ হলো না তার।

নিহতের স্ত্রী সাথী আক্তার (২৫) স্বামীর মৃত্যুর সংবাদে এখন পাগলপ্রায়। বারবার মুর্ছা যাচ্ছেন আর ছেলেকে কোলে নিয়ে কাঁদছেন। তার একটাই বিলাপ কাকে নিয়ে কীভাবে বাঁচবো? স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তিনি।