Tag Archives: গুলিতে

সীমান্তে বিএসএফের গুলিতে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এবং ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতরার পথে ভারতের সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

গুলির শব্দ শুনে চোরাকারবারি প্রতিহত করতে পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।”

এছাড়াও, ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দক্ষিণ আফ্রিকায় আপিংটন শহরে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

মঙ্গলাবার(২২অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী দেলোয়ার প্রধান (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

বুধবার(২৩অক্টোবর) সকালে দেলোয়ার প্রধানের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ‘সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। উঠানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বসে আছেন।

বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার । আমার আরেক ভাই মিজান ওখানে থাকে, সে দেলোয়ারকে নিয়েছে। এর মধ্যে দেলোয়ার কয়েকবার দেশে এসেছিল। ওইখানে দেলোয়ার আলাদা নিজে দোকান দিয়েছিল। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক আমার ভাইয়ের দোকানে বাইরে থেকে সদাই কিনতে টাকা দেয়। ভাই দোকান থেকে সদাই নিয়ে তার হাতে দেয়ার সময় আমার ছোট ভাইয়ের পেটে গুলি করে দেয়। এতে কয়েকফুট দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই দেলোয়ার।

পরিবার থেকে জানা যায়, ২০১০ সালে পাশের তিতাস উপজেলার নাগেরচর গ্রামে বিয়ে করেন দেলোয়ার। বিয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকা যায় দেলোয়ার। বার বছরের আল জামি নামে এক ছেলে গৌরীপুরের ভয়েজার স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেকে লেখা পড়া করানোর জন্য গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাবানা বেগম।

শাবানার ছোট বোন খালেদা আক্তার বলেন, রাত দুইটার সময় দুলাভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় আমার বোন। রাতেই বোনকে নিয়ে আমাদের বাড়ী নাগেরচর চলে যাই। তিনি জানান, আমার আপন ভাই এবং দুলাভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই।

নিহতের মা মমতাজ বেগম ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ৬০ জন জেলেকে অপহরণ

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ৬০ জন জেলেকে অপহরণ

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের নৌ বাহিনী বাংলাদেশি একটি ফিশিং ট্রলারে গুলি চালিয়েছে। এ ঘটনায় মো. ওসমান নামে এক জেলে নিহত হয়েছেন এবং আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৬০ জন মাঝি-মাল্লাসহ চারটি ফিশিং ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি জানান, মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে একজন জেলে নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। তবে মিয়ানমারের নৌ বাহিনী অপহৃত ৪০ থেকে ৫০ জন জেলেকে ট্রলারসহ বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে এবং তারা বর্তমানে বাংলাদেশের জলসীমার দিকে রওনা হয়েছেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ট্রলার মালিকদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মৌলভীর শিল নামক মোহনায় এই ঘটনা ঘটে। নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। গুলিবিদ্ধদের পরিচয় এখনও জানা যায়নি। নিহত ও আহতরা সবাই শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে।

অপহৃত চারটি ট্রলারের মালিকদের মধ্যে রয়েছেন মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছনের ছেলে আবদুল্লাহ এবং তার ভাই আতাউল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। ট্রলারগুলোতে মোট ৬০ জন মাঝি-মাল্লা ছিলেন।

ট্রলার মালিক সাইফুল জানান, বুধবার সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়, যার ফলে তার ট্রলারের চারজন জেলে গুলিবিদ্ধ হন, তাদের মধ্যে একজন মারা যান। এরপর পাঁচটি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার তার ট্রলারটি ছেড়ে দেওয়া হয় এবং নিহত ও আহত জেলেদের নিয়ে সেটি শাহপরীর দ্বীপের দিকে রওনা দেয়।

অন্য একটি ট্রলার মালিক মতিউর রহমান জানান, অপহৃত ট্রলারসহ মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ঘটনাটি সত্য। তবে ঘটনাস্থলটি বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন হওয়ায় তাদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। তারা ট্রলারটির ঘাটে আসার অপেক্ষায় আছেন।

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির যবুক নিহত

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।

নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে সেদেশে অবস্থান করা আত্মীয়-স্বজনরা রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের পরিবারকে নিশ্চিত করেন।

বাড়িতে রিগানের মা-বাবা, স্ত্রী, ভাই-বোনসহ রোহান নামে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

প্রবাসী আত্মীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, সোমবার রাতে দোকানের জন্য মালামাল কিনে ফেরার পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রিগানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরে ছয়টি গুলি লাগে। রিগানকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ভালোই উপার্জন করছিলেন তিনি। ২০২১ সালে সর্বশেষ দেশে এসে ৫ মাস ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিয়ে যান রিগান। আগামী দুই মাস পর তার দেশে আসার কথা ছিল। সেই আশা আর পূরণ হলো না তার।

নিহতের স্ত্রী সাথী আক্তার (২৫) স্বামীর মৃত্যুর সংবাদে এখন পাগলপ্রায়। বারবার মুর্ছা যাচ্ছেন আর ছেলেকে কোলে নিয়ে কাঁদছেন। তার একটাই বিলাপ কাকে নিয়ে কীভাবে বাঁচবো? স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তিনি।