Tag Archives: সন্ত্রাসীদের

দেশবিরোধী ঝড়যন্ত্রকারী কানুসহ

দেশবিরোধী ঝড়যন্ত্রকারী কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশবিরোধী ঝড়যন্ত্রকারী কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমীর মোঃ ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনিসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস আ’লীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি দিবে বলেও হুশিয়ারী করেন নেতৃবৃন্দ।

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির যবুক নিহত

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।

নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে সেদেশে অবস্থান করা আত্মীয়-স্বজনরা রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের পরিবারকে নিশ্চিত করেন।

বাড়িতে রিগানের মা-বাবা, স্ত্রী, ভাই-বোনসহ রোহান নামে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

প্রবাসী আত্মীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, সোমবার রাতে দোকানের জন্য মালামাল কিনে ফেরার পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রিগানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরে ছয়টি গুলি লাগে। রিগানকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ভালোই উপার্জন করছিলেন তিনি। ২০২১ সালে সর্বশেষ দেশে এসে ৫ মাস ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিয়ে যান রিগান। আগামী দুই মাস পর তার দেশে আসার কথা ছিল। সেই আশা আর পূরণ হলো না তার।

নিহতের স্ত্রী সাথী আক্তার (২৫) স্বামীর মৃত্যুর সংবাদে এখন পাগলপ্রায়। বারবার মুর্ছা যাচ্ছেন আর ছেলেকে কোলে নিয়ে কাঁদছেন। তার একটাই বিলাপ কাকে নিয়ে কীভাবে বাঁচবো? স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তিনি।