Tag Archives: বাবা

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

ডেস্ক রিপোর্ট:

টিকটকে ভিডিও তৈরি করার অপরাধে মেয়েকে গুলি করে হত্যা করেছে তার বাবা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়। পুলিশের কাছে নিজেই এই হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছেন ওই বাবা।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোয়েটার একটি রাস্তায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত কিশোরীর জন্ম পাকিস্তানে হলেও সম্প্রতি সে তার পরিবারের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তানে ফিরে এসেছিল।

পুলিশ কর্মকর্তা বাবর বালোচ জানান, নিহত কিশোরীর বাবা আনোয়ার উল-হক প্রথমে দাবি করেছিলেন যে অজ্ঞাত বন্দুকধারীরা তার ১৫ বছর বয়সি মেয়েকে গুলি করে হত্যা করেছে। তবে পরে তিনি নিজেই তার অপরাধ স্বীকার করেছেন।

আরেক তদন্তকারী পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, তদন্তে উঠে এসেছে যে ওই কিশোরীর পোশাক, জীবনযাত্রা এবং সামাজিক কার্যক্রম নিয়ে তার পরিবারের আপত্তি ছিল। তিনি আরও বলেন, নিহতের ফোন তাদের কাছে আছে এবং এটি বন্ধ রয়েছে। তারা অনার কিলিং (সম্মান রক্ষার্থে হত্যা)-সহ সব দিক তদন্ত করছেন।

বালোচ আরও জানান, পরিবারটি প্রায় ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল। সম্প্রতি তারা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছে। আনোয়ার উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তিনি বলেন, আনোয়ার উল-হক বলেছেন, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ‘আপত্তিকর’ কন্টেন্ট তৈরি শুরু করেছিল। পাকিস্তানে ফিরে আসার পরও সে টিকটকে ভিডিও শেয়ার করতো।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার উল-হকের শ্যালককেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

সদর দক্ষিণে কথা না শোনায়

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

স্টাফ রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। কথা না শোনায় তাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি তার ৬ বছর বয়সী কন্যা, মারিয়া সুলতানা,কে কুপিয়ে হত্যা করেন এবং পরে মাটিতে চাপা দেন। পুলিশ এই ঘটনায় তাজুল ইসলামকে আটক করেছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাজুলের দেওয়া তথ্যে আকাশীবাগান এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি তার একমাত্র সন্তান মারিয়াকে নিয়ে ধানের জমিতে কাজ করতে যান। কাজের সময় মেয়েকে একটি নির্দেশ দেন, কিন্তু মারিয়া তা না শুনলে রাগে তিনি হাতে থাকা দা দিয়ে কুপিয়ে ফেলেন, যার ফলে ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়। এরপর তাজুল দ্রুত মেয়ের মরদেহ আকাশীবাগান গ্রামে নিয়ে মাটিচাপা দেন এবং বাড়ি ফিরে মেয়েকে নিখোঁজ বলে প্রচার করতে শুরু করেন। পরে তার ভাইয়ের মাধ্যমে ঘটনাটি এলাকার সবাই জানতে পারে।

সদর দক্ষিণ থানার ওসি আরও জানান, তাজুল ইসলাম এবং তার মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাজুলকে আদালতে হাজির করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

ডেস্ক রিপোর্ট:

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ এখনো শেষ হয়নি। ভারতের সঙ্গে ম্যাচ বাকি এখনো। তবে এর আগেই দেশে ফিরে এসেছেন দলের বড় ভরসা মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে লঙ্কা থেকে দেশে এসেছিলেন তিনি। মুশফিকের আসা বৃথা যায়নি। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এসেছেন তা পূর্ণতা পেয়েছে। সোমবার সকালেই দ্বিতীয়বারের মত পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এক পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

বিষয়টি নিশ্চিত করে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্য সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক।

বেগমগঞ্জে ছেলেকে হত্যা করে মা,বাবা, ভাই মিলে পুতে রাখে লাশ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় হত্যা করে মাটিচাপা দেওয়ার ৩ দিন পর নূর হোসেন শাকিল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির পুকুর পাড় থেকে পুলিশ মাটি খুঁড়ে এ লাশ উদ্ধার করে।

শনিবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যা করে লাশ বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখে।

এ ঘটনায় নিহতের মা, ভাইকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নিহতের বাবা বাবুল হোসেন, মা ফাতেমা বেগম, ছোট ভাই এমাম হোসেন।

নিহত শাকিল (২৫) উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির বাবুল হোসেনের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার পারিবারিক কলহের জের ধরে শাকিলকে পরিবারের সদস্যরা একত্রিত হত্যা করে। এরপর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে নিহতের লাশ দাফন ছাড়া মাটিচাপা দিয়ে রাখে। বুধবার বিকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। তারপর পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল পরিবারের সদস্যের ওপর প্রায় নানা কারণে অত্যাচার করত। এসব ঘটনার জের ধরে পরিবারে কলহ দেখা দেয়। একপর্যায়ে ওই কলহের জের ধরে পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখে।

এসপি আরও জানান, বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।