Tag Archives: সদর দক্ষিণে

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চুরির অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি উপজেলার শ্রীমন্তপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ সংলগ্ন সামাদ মার্কেটের সামনের খালি জায়গা থেকে পিকআপটি চুরি হয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়। যার নং-০১ তাং-০১-০২-২৫ইং।

পিকআপটির মালিক এস আলম এন্টারপ্রাইজের সত্বাধিকারী জায়েদুল আলম এজহারে উল্লেখ করেন, গত ৩০ জানুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পিকআপটি ঘটনাস্থলে দেখতে পাই। পরবর্তীতে একই তারিখ সকাল ৭টা ৫০মিনিটে আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে আসার সময় দেখি পিকআপটি ঘটনাস্থলে নাই।

তাৎক্ষণিক বিভিন্ন স্থানে গাড়িটির খোঁজাখুজি করি। এরপর মাজার মসজিদে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি অজ্ঞাতনামা ৪/৫ জন পিকআপটি চুরি করে নিয়ে যায়।
মামলার তদন্তে জানা যায়, সন্দেহভাজন গ্রেফতার মো: রুস্তম খান আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া পিকআপটির রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১৫৭৬৫৬।

সদর দক্ষিণে কথা না শোনায়

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

স্টাফ রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। কথা না শোনায় তাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি তার ৬ বছর বয়সী কন্যা, মারিয়া সুলতানা,কে কুপিয়ে হত্যা করেন এবং পরে মাটিতে চাপা দেন। পুলিশ এই ঘটনায় তাজুল ইসলামকে আটক করেছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাজুলের দেওয়া তথ্যে আকাশীবাগান এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি তার একমাত্র সন্তান মারিয়াকে নিয়ে ধানের জমিতে কাজ করতে যান। কাজের সময় মেয়েকে একটি নির্দেশ দেন, কিন্তু মারিয়া তা না শুনলে রাগে তিনি হাতে থাকা দা দিয়ে কুপিয়ে ফেলেন, যার ফলে ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়। এরপর তাজুল দ্রুত মেয়ের মরদেহ আকাশীবাগান গ্রামে নিয়ে মাটিচাপা দেন এবং বাড়ি ফিরে মেয়েকে নিখোঁজ বলে প্রচার করতে শুরু করেন। পরে তার ভাইয়ের মাধ্যমে ঘটনাটি এলাকার সবাই জানতে পারে।

সদর দক্ষিণ থানার ওসি আরও জানান, তাজুল ইসলাম এবং তার মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাজুলকে আদালতে হাজির করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সদর দক্ষিণে দাঁড়িয়ে

সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে বাসের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাস চালকের সহকারী ছিলেন, তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দ্বিখন্ডিত লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।