,

লাকসামে দৈনিক আজকের কুমিল্লার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2018
news-image

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আজকের কুমিল্লার ১ম বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করেছে। সফলতার সাথে ১ম বর্ষ শেষ করে ২য় বর্ষে পদার্পণ করায় বৃহত্তর কুমিল্লার ন্যায় লাকসামেও  মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকাটির পাঠক, লেখক, সাংবাদিক, শুভাকাংখী, শুভানুদ্ধায়ীরা মিলন মেলা ঘটিয়ে মিলাদ ও মুনাজাত শেষে কেক কেটে উদযাপন করেন।

এসময় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, লাকসাম থানার ওসি (তদন্ত) আশ্রাফ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুল কুদ্দুছ, লাকসাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও মানব জমিন প্রতিনিধি কামরুল ইসলাম, উপদেষ্টা মশিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবদুর রহিম, প্রেসক্লাব প্রচার সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রশিদ, দপ্তর সম্পাদক ও সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চন্দন সাহা, নির্বাহী সদস্য ও লাকসাম বার্তা স্টাফ রিপোর্টার আবুল কালাম, শহিদুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক ও খবর তরঙ্গ সম্পাদক আহসান উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন নির্বাহী সদস্য ও নকশী বার্তার বার্তা সম্পাদক মোজাম্মেল হক আলম, অর্থ সম্পাদক হাজী অহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি খলিলুর রহমান মজুঃ, নির্বাহী সদস্য ও মাতৃছায়া প্রতিনিধি আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, সাপ্তাহিক কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহমেদ, সদস্য মোহনা টিভির ক্যারাম্যান আবদুল জলিল, আমাদের অধিকার স্টাফ রিপোর্টার আমিনুর রহমান আমিন, জিয়াউর রহমান বাবুল, সাংবাদিক ইউনিয়ন প্রচার সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার লাকসাম প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা প্রমুখ।