Tag Archives: বিএনপির সমাবেশ

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দীর্ঘ দিন পর আগামী শনিবার(৮ফেব্রুয়ারী) দাউদকান্দিতে বিএনপির সমাবেশ হতে যাচ্ছে । গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচীর প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণার দাবিতে দুপুর ২টায় দাউদকান্দি হাইস্কুল মাঠে এই সমাবেশ শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপি। গত কয়েকদিন ধরে নেতারা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা করেছেন।

গমাবেশ উপলক্ষে বুধবার(৫ফেব্রুয়ারী) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, গত ১৬ বছর এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে খুনি হাসিনা সরকার। ৫আগষ্ট ছাত্রজনতার অভ্যূত্থানে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগ জনগণের ভয়ে পালিয়ে এখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণ যে হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এই পলাতক হাসিনার নির্দেশে কোন কর্মসূচি বাংলাদেশে আর কখনো পালিত হবে না। সংস্কার নিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ৬টি সংস্কার কমিশন হয়েছে। কি সংস্কার করবেন এখনো পরিস্কার বলে নাই। সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কারের নামে অনির্দিষ্ট কালের জন্য অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারেননা। তাই সংস্কার শুরু করুন , শেষ করতে না পারলে জনগণের নির্বাচিত সরকার এসে সংস্কার শেষ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক লতিফ ভূইয়া, যুগ্নআহবায়ক মোঃ জসিম উদ্দিন, দাউদকান্দি পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম প্রমূখ।

এদিকে সমাবেশে জনসমাগম ঘটাতে দলের ভেতরে নানামুখী তৎপরতা দেখা গেছে। দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এবং পদপ্রত্যাশী নেতারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন। যুবদল, ছাত্রদল শ্রমিকদল পদ প্রত্যাশী নেতারাও এদিন বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যানারেও সমানতালে চলছে প্রস্তুতি।

রাজধানীর দুই প্রবেশমুখে আজ বিএনপির সমাবেশ

রাজধানীর দুই প্রবেশমুখে আজ বিএনপির সমাবেশ

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে বিকেল ৩টায় ধোলাইখালে এবং অপরটি দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিন বাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এছাড়া বিএনপির নেতৃত্বাধীন একদফার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও সোমবার ঢাকায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন স্থানে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে এবং বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি।

গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।