Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রাণ গেল কয়েদির

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আব্দুল মজিদ (৭০) নামে এক হাজতি মারা গেছেন। রোববার (০১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুর ইউনিয়নের জুলাইপাড়ার মৃত হরন আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসাইল জানান, চলতি বছরের ২৩ জুন হওয়া একটি হত্যা মামলায় আব্দুল মজিদ কারাগারে হাজতি হিসেবে ছিলেন। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রাণ গেল কয়েদির

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন।

শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, একটি মাদক মামলার নুরুল ইসলাম দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একমাস আগে তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।