Tag Archives: রোনালদো

ফিফার বর্ষসেরা স্কোয়াডের মনোনয়নে মেসি-রোনালদো

ডেস্ক রিপোর্ট:

ইউরোপের নিজেদের ফুটবল যাত্রা শেষ করেছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দুজনের খেলার ধার যেন আজও কমেনি। ইনজুরিতে আক্রান্ত হলেও মেসি মাঠে নিজের কারিশমা দেখিয়েছেন ইন্টার মায়ামির জার্সিতে। আর সৌদি ক্লাব আল-নাসরে গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। ২০২৩ সালে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

ইউরোপ ছেড়ে গেলেও তাই ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনয়ন পেয়েছেন দুজনই। ২৩ সদস্যের এই স্কোয়াড থেকেই ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশের নাম। তালিকায় মেসি এবং রোনালদো ছাড়াও আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার নামও।

গতকাল বুধবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার তাদের বছরের সেরা দলকে ভোট দিয়েছেন। আগামী ১৫ তারিখ লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ।

ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। ফুটবলারদের ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্লেয়ারদের পারফর্ম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন প্লেয়ারদের মনোনয়ন করা হয়েছে।

২৩ সদস্যের স্কোয়াডে রয়েছে তিন গোলকিপার। সেই সাথে ৬ ডিফেন্ডারের সাথে ৭ মিডফিল্ডার ও ৭ উইংগার। সর্বোচ্চ ১০ জন জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ থেকে। ৭ জন লা লিগার। ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই দলে এসেছেন ৯ জন। এদের মধ্যে ইলকাই গুন্দোগান অবশ্য বর্তমানে বার্সেলোনায় খেলছেন।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ

গোলকিপার

থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার

রুবেন দিয়াজ, ফন ডাইক, এদার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার

জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বের্নার্দো সিলভা, ফেদেরিকো ভালভার্দে

ফরোয়ার্ড

করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র।

লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

ডেস্ক রিপোর্ট:

আজেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হিসেবে আজের্ন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলের সুপারস্টার নেইমারকে ছাড়িয়ে গেছেন রোনালদো।

২০২৩ সালে রোনালদোর আয় ২৬০ মিলিয়ন ডলার। সৌদি ক্লাব আল নাসর থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। বিজ্ঞাপন থেকে আয় ৬০ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। ইন্টার মিয়ামিতে মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার।

সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ১০৬ মিলিয়ন ডলার এবং সাদিও মানে ৫২ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছেন।

সৌদির ক্লাবে খেলবে মেসি, ৫ হাজার কোটি টাকায় চুক্তি

 

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এই চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’

এফপি জানিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৪৭২৩ কোটির একটি চুক্তির কথা বলেছে- এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসি, নতুন চুক্তিও আর করতে চাননি বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি ছেড়ে কোথায় যাবেন সেটি নিয়েই ছিলো গুঞ্জন। সাবেক ক্লাব বার্সেলোনা আর সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জনই শোনা গিয়েছিলো বেশি। অবশেষে মেসি যাচ্ছেন সৌদি আরবেরই ক্লাবে।

গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।

গোল্ডেন বল ও বুট পাওয়ার রেসে যারা আলোচনায় থাকবেন

ইমতিয়াজ আহমেদ জিতু:

আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপে ট্রফি ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার বেশ মূল্যবান। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট ও টুর্ণামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় গোল্ডেন বল। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌছতে পারা দলের খেলোয়াড়রাই বিগত বছরগুলোতে এসব পুরস্কার পেয়েছেন। আমরা আজ আলোচনা করবো সে সব খেলোয়াড়দের নিয়ে যারা গোল্ডেন বল ও গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে দাবিদার হয়ে উঠতে পারেন।

লিওনেল মেসি:

আর্জেন্টিনার ৩২ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘুচাতে ৩৫ বছর বয়সী লিওনেল মেসির জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা দলটি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে। আর্জেন্টিনার দলের মূল প্রাণ ভোমরা এই লিওনেল মেসি। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ছুয়ে দেখার সুযোগ হয়নি মেসির। তবে টুর্ণামেন্ট সেরা হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন। চলতি বছর ফর্মটা বেশ ভালই যাচ্ছে মেসির। যেহেতু তিনি জাতীয় ও ক্লাব পর্যায়ে নিজেই অসংখ্য গোল করে যাচ্ছেন এবং গোল করতেও সহায়তা করে থাকেন নিয়মিত। সেই বিবেচনায় এই বিশ্বকাপে আর্জেন্টিনা যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌছতে পারে অথবা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মেসির হাতেই উঠতে পারে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরষ্কার। ২০২১ সালে কোপা আমেরিকা কাপে মেসি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটিই পেয়েছিলেন। মেসি জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৬৪ ম্যাচে ৯০ গোল করেছেন। তাই শেষ বিশ্বকাপটা নিজের করে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবেন গ্রহের অন্যতম এই ফুটবলার।

নেইমার:
সম্প্রতি নেইমার বলেছেন- এটা তার শেষ বিশ^কাপ হিসেবেই খেলবেন। যদিও বয়স ৩০ । আরেকটি বিশ^কাপ খেলতেই পারেন। তবে ঘন ঘন ইনজুরি ও বির্তকিত কর্মকান্ডে নেইমারের স্বাভাবিক খেলায় বেশ ব্যাঘাত ঘটে। সম্প্রতি চমৎকার ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভবিষ্যতে কি হয় তা কেউই বলতে পারে না। তাই এই বিশ^কাপে বিশেষ কিছু করতে চান নেইমার। দলটিও বেশ ভারসাম্য। নেইমার জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে ৭৫ গোল করেছেন। এই বিস্ময়কর খেলোয়াড়ের এখনো বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি। তাই এবার হয়তো সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করবেন নেইমার। নিজে গোল করা ও সতীর্থদের দিয়ে অহরহ গোল করাতে পারদর্শী নেইমার এই বিশ্বকাপের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পাওয়ার অন্যতম দাবিদার।

ক্রিশ্চিয়ানো রোনালদো:
বয়স প্রায় ৩৮ ছুই ছুই। এই বয়সে অন্যরা বুটজোড়া তুলে রেখে কোচিং বা অন্যদিকে নজর দেয়। কিন্তু সেখানে ব্যতিক্রম ৫ বার ব্যালন ডি’অর জয়ী পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো । সুঠাম দেহের অধিকারি রোনালদোর গতি কিছুটা কমে গেলেও গোল করার ক্ষুধা এখনো কমেনি। নিয়মিত গোল করেই যাচ্ছেন। জাতীয় দলের হয়ে ১৯১ ম্যাচে তার মোট গোল ১১৭টি। বিপক্ষের গোলপোস্টে এখনো আতংকের নাম এই রোনালদো । দল যদি কোয়ার্টার কিংবা সেমিফাইনালে পৌছতে পারে তাহলে রোনালদো হয়ে উঠতে পারেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার।

কিলিয়ান এমবাপ্পে:
২৩ বছর বয়সী ফ্রান্সের এই ফরোয়ার্ড ২০১৮ বিশ^কাপে তার চমক দেখিয়েছেন। তার দুরন্ত গতির কাছে হিমশিম খেয়েছে পৃথিবীর সেরা সেরা রক্ষণভাগের খেলোয়াড়রাও। প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তরুণ বয়সে। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দলের হয়েও রয়েছেন ভালো ফর্মে। তাকে নিয়ে নিশ্চয়ই আলাদা ক্লাস করছেন বিপক্ষ দলের কোচ ও রক্ষণভাগ। দুরন্ত গতি, অসাধারণ স্কিল ও গোল করার চরম ক্ষুধাই এ বিশ্বকাপে তাকে আরো সাফল্য এনে দিতে পারে। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে থাকবেন বেশ জোরালোভাবেই। এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৯ ম্যাচে ২৮ গোল করেছেন।

ডি মারিয়া:
৩৪ বছর বয়সী ডি মারিয়া মূলত ফরোয়ার্ড হলেও তিনি দলটির অন্যতম প্লে-মেকার। মিডফিল্ডেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি জয়ে ডি মারিয়া রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটি ম্যাচেই ডি মারিয়া গোল করেছেন। কোপা আমেরিকার ফাইনালের খেলা খেলোয়াড়ও হয়েছেন ডি মারিয়া। এই বিশ্বকাপেও মেসির পর ডি মারিয়াই আর্জেন্টিনার অন্যতম ভরসা। গোল করা ও গোল করাতে সহায়তায় ডি মারিয়া বেশ সফল। ডি মারিয়া জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে ২৭ গোল করেছেন। আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে ডি মারিয়া যদি ইনজুরিতে না পড়েন তাহলে গোল্ডেন বলের অন্যতম দাবিদার হয়ে উঠবেন এই প্লে-মেকার।

হ্যারি কেন:

২৯ বছর বয়সী ইংল্যান্ডের এই স্ট্রাইকারের এটা দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৮ সালের বিশ্বকাপে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। এবারও তারকা ঠাসা ইংলিশদের অন্যতম ভরসা এই হ্যারি কেন। এই বিশ্বকাপেও গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন এই গোলমেশিন। ইংল্যান্ডের হয়ে ৭৫ ম্যাচে ৫১ গোল করেছেন এই স্ট্রাইকার।

লুকা মদরিচ:
বয়সটা ৩৭, তারপরেও ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম সেনাপ্রধান এই মিডফিল্ডার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু বিশ^কাপ জয় অধোরাই থেকে যায় মদরিচদের। তবে আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল ঠিকই পেয়েছিলেন এই মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার হয়ে ১৫৪ ম্যাচে ২৩ গোল করেছেন এই স্ট্রাইকার। এই আসরেও গোল্ডেন বল পাওয়ার লড়াইয়ে থাকবেন লুকা মদরিদ।

লাওতারো মার্টিনেজ:
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইন্টারমিলান ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। মেসি ও ডি মারিয়ার বলের যোগান পেলে গোল করতে কাপর্ণ্য করেন না এই ফরোয়ার্ড। তিনি জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচে ২১ গোল করেছেন। জীবনের প্রথম বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন লাওতারো।

লুইস সুয়ারেজ:
৩৫ বছর বয়সী উরুগুয়ের এই স্ট্রাইকারের এটাই শেষ বিশ্বকাপ। বার্সা ও অ্যাথলেটিকোর সাবেক এই ফরোয়ার্ড এখনো বিপক্ষের গোলপোস্টে এক আতংকের নাম। শেষ বিশ^কাপে নিজের মত করে খেলতে চাইবেন এ স্ট্রাইকার, তাতে কোন সন্দেহ নেই। সুয়ারেজ জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে ৬৮ গোল করেছেন। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে অন্যতম দাবিদার সুয়ারেজ।

কেভিন ডি ব্রুইন:
৩১ বছর এই মিডফিল্ডার ম্যানসিটি ও বেলজিয়ামের মাঝমাঠের অন্যতম ভরসা। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারও তিনি। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ২৫ গোল করেছেন এই প্লে-মেকার। এই বিশ^কাপে বেলজিয়াম টিমের সাফল্যের অনেকটাই নির্ভর করবে ডি ব্রুইনের উপর। দলটির সবাই আছেন দারুণ ফর্মে। তাই সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত পৌছতে পারলে কেভিন ডি ব্রুইনের হাতে উঠতে পারে গোল্ডেন বলের পুরষ্কার।

রবার্ট লেওয়ানডস্কি:
৩৪ বছর বয়সী পোল্যান্ড ও বার্সার এই স্ট্রাইকার বিগত কয়েক বছর ধরে নিজেকে গোল মেশিন রুপে আর্বিভূত করেছেন। জাতীয় দলের হয়েও ভাল ফর্মে রয়েছেন। ১৩৪ ম্যাচে করেছেন ৭৬ গোল। এই বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে প্রথম দিকেই থাকবেন লেভা।

এছাড়া নেদারল্যান্ডের স্ট্রাইকার মেম্ফিস ডিপেই, ইংল্যান্ডের মিডফিল্ডার জুডে বেলিংহাম, স্ট্রাইকার ফিল ফোডেন, ওয়লেসের ফরোয়ার্ড গ্যারেথ বেল, ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে, স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাত্তা, বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র চমক দেখাতে পারেন।

উয়েফা বর্ষসেরা লড়াইয়ে মেসি, ফন ডাইক ও রোনালদো

স্পোর্টস ডেস্কঃ

উয়েফা বর্ষসেরার ১০ জনের তালিকা থেকে সেরা তিনে নামানো হয়েছে। যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইক। আগামী ২৯ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে এই তিন জন থেকেই একজনকে পুরস্কৃত করা হবে।

একই অনুষ্ঠানে উয়েফা নারী বর্ষসেরা খেলোয়াড় ও চ্যাম্পিয়নস লিগের পজিশনাল বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। এছাড়া উয়েফা ইউরোপা লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও দেওয়া হবে।

ব্যক্তিগত পর্যায়ে গত মৌসুমটা দারুণ কেটেছে মেসির। নিজ দল বার্সেলোনার হয়ে লিগে সর্বোচ্চ ৩৬টি গোল করার পাশাপাশি ১৫টি গোলে অ্যাসিস্টও করেছেন। কাতালানরা তার কাঁধে চড়েই লা লিগা জেতে। ইতোমধ্যে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড। এছাড়া পিচিচি ট্রফিও ঘরে তুলেছেন। আর চ্যাম্পিয়নস লিগে তার দল লিভারপুলের কাছে সেমিফাইনালে হারার আগ পর্যন্ত আসরে সর্বোচ্চ ১২টি গোল করেছেন।

রোনালদো অবশ্য ইতালিয়ান দল জুভেন্টাসের হয়ে সেভাবে ভালো করতে পারেননি। কোয়ার্টার ফাইনালে তার দল তরুণ আয়াক্সের কাছে হেরে বিদায় নেয়। তবে তিনি লিগে ২১টি গোল করে তুরিনে বুড়িদের টানা অষ্টম সিরিয়া শিরোপা এনে দেন। গত মৌসুমে আসরটি মূলবান খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। আর জাতীয় দল পর্তুগালের হয়ে উয়েফা ন্যাশন্স লিগ জিতেছেন এই অধিনায়ক।

এদিকে ২০১০-১১ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কারে তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিলেন গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে দারুণ ভূমিকা রাখা নেদারল্যান্ডস ডিফেন্ডার ফন ডাইক।

২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও হন ভন ডাইক।

এই পুরস্কারটি এর আগে রোনালদো সর্বোচ্চ তিনবার জিতেছেন। মেসি জিতেছেন দু’বার।

২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৩২) ও উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে অংশগ্রহণকারী ৮০ ক্লাবের কোচরা ভোটের মাধ্যমে সেরা তিন থেকে একজনকে বাছাই করবেন। এছাড়া ভোটের জন্য জুরি বোর্ডে আরও থাকবেন ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ জন সাংবাদিক ও উয়েফা মেম্বার অ্যাসোসিয়েশন থেকে একজন।

প্রতিটি জুরি সদস্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অনুযায়ী তিনজনকেই ভোট দিতে পারবেন। যেখানে প্রথম পছন্দের জন্য পাঁচ পয়েন্ট, দ্বিতীয় জনের জন্য তিন পয়েন্ট ও তৃতীয় জনের জন্য এক পয়েন্ট।