Tag Archives: সন্ত্রাসী

আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী নাজমুল ইসলাম রাসেল (২৩) বেগমঞ্জের ভবানী জীবনপুরের আলুর দমের নতুন বাড়ির মৃত মান্নানের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানী গামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরন, পূজা মন্ডপে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

হোমনায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় সম্মেলন থেকে ফেরার পথে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। এতে হোমনা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- রেজাউল করিম, মো. রাসেল,মাহমুদ বাপ্পি, জনি, শাকিল, মো. ফরিদ, মামুন, শরিফ ও লিটন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার হোমনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতারা জানান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটু কাউন্সিল ভোটে হেরে যাওয়ায় সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

তবে এ ঘটনায় সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ গণমাধ্যমকে জানান, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।