Tag Archives: সালমান খানের বাড়িতে হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং যা বলল

সালমান খানের বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুইজনকে সম্প্রতি গ্রেফতার করেছিল ভারতের মুম্বাই পুলিশ। বুধবার দুপুরে তাদের মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার সকাল ১১ টায় পুলিশ লক-আপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তিনি চার-পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লক-আপে আরও ১০ জন বন্দির সঙ্গে ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে পুলিশের হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে অনুজ থাপন নামের এক অভিযুক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়িতে বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে।

সালমানের ফ্ল্যাটে যে দুজন গুলি চালিয়েছিলেন তারা সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার দিন দুয়েকের মধ্যেই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম।

বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তারা। জানা গেছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বাই অপরাধ দমন শাখা।

গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সারাক্ষণই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবারসহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি।

সালমান খানের বাড়িতে হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং যা বলল

ডেস্ক রিপোর্ট:

পহেলা বৈশাখের ভোরে (১৪ এপ্রিল) অভিনেতা সালমান খানের বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুই অজ্ঞাত ব্যক্তি। তারপর থেকেই উৎকণ্ঠা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছিল পুলিশ। তবে বেলা বাড়তেই সামনে এলো হুমকির চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিল বিষ্ণোই গ্যাং। শুধু ঘটনার দায় স্বীকারই করেনি তারা, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে। খবর এনডিটিভি’র।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লিখেছেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পার—আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।’

মৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলিমৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলি

গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান। বেশ ক’বার সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তাদের মূল হোতা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। তারই প্রতিশোধ নিতে অভিনেতাকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। গত বছর ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে ‘খতম তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম। তাঁকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন ওই গ্যাংস্টার। এবার প্রায় অভিনেতার বাড়িতে হামলা করার মতো ঘটনা ঘটিয়ে ফেললেন তারা।