Tag Archives: সিদ্ধান্ত

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:

চায়ের আমন্ত্রণ জানানো দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতি তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে, সকালে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান। চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির দপ্তরে একে একে প্রবেশ করছেন অভিযোগ ওঠা হাইকোর্টের বিচারপতিরা। প্রতিবেদন লেখা পর্যন্ত চারজন বিচারপতি প্রধান বিচারপতির চায়ের দাওয়াতে উপস্থিত হয়েছেন। তারা হলেন: বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান ও বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন। প্রধান বিচারপতি তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন।

এদিকে, আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ তিন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই আল্টিমেটাম দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করে ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ স্লোগান দেয়। তাদের ন্যূনতম অনুশোচনা নেই। আমাদের এক দফার মূল কথা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।

ভারতের কাছ থেকে

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে। রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদটি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ওই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। জমিটি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর পাশের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। পদ্মার ভাঙনের কারণে প্রায় তিন কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস পিলার এলোমেলো হয়ে যায়।

বিজিবি জানায়, জমিটি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ারদের জরিপ অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ একর বাংলাদেশি জমি এবং বাংলাদেশের ভেতরে প্রায় ৪০ একর ভারতীয় জমি চিহ্নিত করা হয়েছিল।

গতকাল বিএসএফের আমন্ত্রণে মহিষকুন্ডির জামালপুর সীমান্ত পিলারের কাছাকাছি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। জমি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকপাচার রোধে গুরুত্বারোপ করা হয়।

জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতিনর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।