Tag Archives: সেনাবাহিনীর প্রথম কর্নেল কমান্ড্যান্ট হলেন মেজর জেনারেল আকবর হোসেন

সেনাবাহিনীর প্রথম কর্নেল কমান্ড্যান্ট হলেন মেজর জেনারেল আকবর হোসেন

ডেস্ক রিপোর্টঃ

সাভারের সেনাবাহিনীর রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হয়েছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে সাভারে সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফসি-এর ডিপোতে অভিষেক অনুষ্ঠানস্থলে তিনি পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

এ সময় নবম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ কোরের অধীন সব ইউনিটের অধিনায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।