Tag Archives: সৌদি আরবে বৃহষ্পতিবার করোনায় আক্রান্ত ২৫৩২

সৌদি আরবে বৃহষ্পতিবার করোনায় আক্রান্ত ২৫৩২, মৃত্যু ১২ জনের

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ বৃহষ্পতিবার (২১ মে) করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩২ জন। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭ জন।

এছাড়াও আজ মৃত্যু হয়েছে ১২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৫১ জনের। এর মধ্যে বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ১১৯ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ৪০ জন।