Tag Archives: স্মার্টফোন

রিয়েলমির জি৮৫ গেমিং প্রসেসরের স্মার্টফোন উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্কঃ

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের গেমিং পাওয়ার হাউস রিয়েলমি নারজো ৩০এ। রোববার (২১ মার্চ) অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচিত হয়।

স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯০ টাকা। নারজো সিরিজ রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ। এর গেমিং প্রসেসর ও ফিচার গেমিংকে আরও দ্রুততর ও স্মুথ করে। দারুণ গেমিং অভিজ্ঞতা উপহার দিতে নারজো সিরিজের সর্বশেষ সংযোজন নারজো ৩০এ-তে রয়েছে ২.০ গিগাহার্টজ বিশিষ্ট অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। নারজো ৩০এ দিয়ে ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়া অনায়াসে খেলতে পারবে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি এবং অ্যাসফাল্ট নাইন এর মতো হেভি গেমগুলো।

রিয়েলমি নারজো ৩০এ-তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার।

এই শক্তিশালী ব্যাটারি নারজো ৩০এ-কে দিচ্ছে ৪৬ দিনের স্ট্যান্ডবাই, তাই ব্যবহারকারীরা গেম খেলতে পারবে দীর্ঘ সময় ধরে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, মানে ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে। রয়েছে ৬.৫ ইঞ্চি ২০:৯ বিশাল স্ক্রিন এবং সদ্য আপগ্রেডেড স্ট্যাক প্রক্রিয়া, যার ফলে ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীরা গেম, অডিও এবং ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। অবিশ্বাস্য মূল্যের এই গেমিং স্মার্টফোনটি গেমারদের জন্য নিশ্চিতভাবেই দারুণ একটি ডিভাইস।

অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি রিয়েলমি ইউআই তরুণ গ্রাহকদের পছন্দ ও নান্দনিকতাকে বিবেচনায় রেখে ডিজাইন করা, যা তাদের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশট ইত্যাদি ফিচার তরুণ ব্যবহারকারীদের মুগ্ধ করবে। প্রচলিত ডিজাইনের বাইরে রিয়েলমি নারজো ৩০এ- তে রয়েছে ট্রেন্ডি ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন, যা একটি স্টাইলিশ লুক দেয়।

রিয়েলমি নারজো ৩০এ বাজারে আনার পাশাপাশি চলছে নারজো গেমিং চ্যাম্পিয়নশিপঃ সিজন ১। প্রথম সিজনে ৭২টি স্কোয়াড সুযোগ পেয়েছে, প্রতিযোগীরা লড়বে ফ্রি ফায়ারের মাঠে। কোয়ালিফায়ার শেষে ২৩ এবং ২৪ মার্চ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে মেগা-ফাইনাল। সিজন ১-এ থাকছে ১ লক্ষ টাকার প্রাইজপুল। পাশাপাশি, রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হতে যাওয়া সেমিফাইনাল, ফাইনালের লাইভ স্ট্রিম শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ারকারি পাবেন নারজো ৩০এ সহ অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার!

শুরু হয়েছে ‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসের প্রি- অর্ডার

প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বাজারে স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৫১ নিয়ে এসেছে স্যামসাং। সম্প্রতি অসাধারণ ফিচারসমৃদ্ধ স্যামসাংয়ের নতুন হ্যান্ডসেটের এর প্রি- অর্ডার শুরু হয়েছে। আগ্রহী ক্রেতারা এখন দুর্দান্ত পারফরমেন্সের ‘মিনেস্ট মনস্টার এভার’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি কেনার জন্য প্রি- অর্ডার করতে পারবেন।

গেম খেলার সময় নিরবচ্ছিন্ন ও হাইলি ব্যালেন্সড পারফরমেন্সের বিষয়টি নিশ্চিত করতে স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন টিএম ৭৩০জি অক্টাকোর ডুয়াল ২.২ গিগাহার্টজ+ হেক্সা ১.৮ গিগাহার্টজ) প্রসেসর ও অ্যাডরেনো ৬১৮ জিপিইউ। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে চমৎকার কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটির মূল ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল (ওয়্ইাড), ১২ মেগাপিক্সেল ( আল্ট্রা-ওয়াইড), ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এছাড়াও, ফ্রন্ট ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল (এফ২.২) ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে ১২৮ জিবি রম এবং মাইক্রো এসডি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে, ব্যবহারকারীরা তাদের মূল্যবান ডাটা ও স্মরণীয় মুহূর্তগুলো সহজেই সংরক্ষণ করতে পারবেন। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীর মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে আরো দুর্দান্ত। কারণ, ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ (২৪০০ x ১০৮০), এসঅ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে এবং স্টেরিও স্পিকারসহ ডলবি অ্যাটমোস অডিও সিস্টেম।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘তরুণ প্রযুক্তিপ্রেমী, বিশেষ করে যারা স্মার্টফোনে স্পিড ও পারফরমেন্সের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিতে গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। হেভি স্মার্টফোন-গেমারদের জন্য কিংবা চলার পথে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে গ্যালাক্সি এম৫১ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।’

স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ছয় মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে তাই প্রতিটি এম৫১ ডিভাইস প্রি- অর্ডারে ক্রেতারা পাচ্ছেন একটি স্টাইলিশ জ্যাকেট। ৩৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডার করা যাবে আগামী ২ ডিসেম্বর অথবা স্টক থাকাকালীন সময় পর্যন্ত।

আসছে বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন ‘ক্যাট এস৪২’

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন ‘ক্যাট এস৪২’ নিয়ে আসছে রিডিং ভিত্তিক সংস্থা বুলিট। ফোনটি অসমতল, টেকসই এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। ফোনটিতে ব্যবহৃত সিলভার আয়ন ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক ৯ শতাংশ জীবাণুর বিস্তার রোধ করে।

এর উপাদানগুলিতে ব্যবহার করা হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি। এ প্রযুক্তি ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করলেও জীবাণুকে সরাসরি ধ্বংস করে না।

রিডিং ভিত্তিক সংস্থা বুলিট এমনভাবে এন্ট্রি-লেভেল ডিভাইস তৈরি করেছে যা শক্ত টেকসই এবং বহুমূখীভাবে নির্মিত। ফোনটি বায়োমাস্টার অ্যান্টিমাইক্রেবায়াল প্রযুক্তিতে সজ্জিত হয়ে আগামী বছরের বসন্তকালে বিশ্ব বাজারে পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় যার দাম পড়বে প্রায় ২৬ হাজার টাকা।

স্মার্টফোনটিতে থাকছে ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পহার্জের ব্যাটারি, ওয়াটার ও ডাস্ট প্রুফ,ওয়াটার প্রুফ ১ দশমিক৫ মিটার পানিতে ৩৫ মিনিট পর্যন্ত। অ্যান্ড্রয়েড ১০ যা ১১ পর্যন্ত বর্ধিত। ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রমের সঙ্গে থাকছে বর্ধিত স্টোরেজ। এছাড়াও থাকছে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।

প্রতিষ্ঠানটি আরও বলছে, ২০২২ সালের দিকে অন্যান্য ক্যাট ফোনে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আনা হবে যেখানে যুক্ত করা হবে থার্মাল ইমেজিং স্লিমলাইন ও ফ্লাগশিপ এস৬২। এস৫২ স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৪৩ হাজার টাকা।

সূত্র: ডেইলি মেইল