Tag Archives: ২০ হাজার টাকা জরিমানা

টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগির বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মুরগির ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, ঈষান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, শাওন ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকাসহ আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লার রাজগঞ্জে ওজনে কারচুপি, ২০ হাজার টাকা জরিমানা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় ওজনে কারচূপি করার অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) নগরীর রাজগঞ্জ বাজারে মুরগীর দোকা‌নে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, মুরগী বি‌ক্রি ক‌রে‌ছেন ২‌ কে‌জি ১০০ গ্রাম ওজন ক‌রে, পুনরায় পরিমাপের মাধ্যমে যাচাই ক‌রে দেখা গেল ১ কেজি ৭২০ গ্রাম। ২ কে‌জি‌ মুরগীতে ৪০০ গ্রাম কম। দামের হিসেবে ১১৬ টাকা কম। তদার‌কির মাধ্যমে রাজগ‌ঞ্জের রু‌বেল ব্রয়লার হাউজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা হয়েছে। এ সময় তার দোকানে থাকা প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম। উ‌ল্লেখ্য, এসময় বিভিন্ন দোকান পর্যবেক্ষন করা হয়।

দেবিদ্বারে এশিয়ান ফুডস্ কোম্পানির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ, ২০ হাজার টাকা জরিমানা

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :
কুমিল্লার দেবিদ্বার পৌরএলাকার ভোষনা গ্রামে নোংরা পরিবেশে বৃহৎ আকারে বিল্ডিং নির্মাণ করে সাইনবোর্ডহীন এশিয়ান ফুডস্ কোম্পানি দীর্ঘ দিন ধরে ঢাকা জেলার বিএসটিআই কর্তৃক অনুমোদিত এশিয়ান ফুডস্ এর নাম ভাঙ্গিয়ে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভূষনা গ্রামে অনুমোদন বিহীন এশিয়ান ফুডস্রে কারখানায় নকল ও ভেজাল খাদ্য দ্রব্য তৈরি করে কুমিল্লাসহ সারা দেশে বাজার জাত করে আসছিল।

৩৩৩ থ্রী এর অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা’র সহকারী পরিচালক আসাদুল ইসলাম অভিযান চালিয়ে নকল এশিয়ান ফুডস কারখানায় এসব দেখতে পান। পাইপ জুস ও সসে ভেজাল ক্যামিকেল কাপড়ের রং ব্যবহার করে খাদ্য দ্রব্য তৈরি ও বাজার জাত করায় ভ্রাম্যমান আদালত অনুমোদন বিহীন প্রতিষ্ঠানে কে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানাটিতে তালা ঝুলিয়ে দেন এবং কারখানার ম্যানেজার কে হুশিয়ারী করে নির্বাহী ম্যাজিষ্ট্র্যট রবীন্দ্র চাকমা বলেন- যতদিন পর্যন্ত কারখানার নামে বিএসটিআই ও পরিবেশ ছাড়পত্রাদি না করা হবে ততদিন উক্ত কারখানাটি বন্ধ থাকবে।

এ সময় বেশ স্যাকারিন যুক্ত বিপুল পরিমান ভেজাল ম্যাংগোজুস, সস ও নানা ক্যামিকেল সহ ৫ হতে ৭টি আইটেমের নকল ও ভেজাল পন্য জব্দ করে এলাকাবাসীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
অপর দিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা সদরের হোটেল আজগর ২হাজার ,ছাবরিয়া ২হাজার, গোমতী ফার্মেসী ৩হাজার, মাংস বিক্রেতা ৪হাজার ও মোটরযান টাক্টর চালকে ২হাজার করে পৃথক পৃথক আইনে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেন।