Tag Archives: Cumilla News Today

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মহাসড়কের পাশের একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায়, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লায় ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

কুমিল্লায় ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। অভিযানের সময় অভিযুক্ত ভিওআইপি ব্যবসায়ী পালিয়ে যান।

আজ বুধবার র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল নগরের কাপ্তান বাজার এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় মো. আবু সাঈদ চৌধুরী নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানে তার বাসা থেকে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিম, দুইটি সিম বক্স, দুইটি মনিটর, দুইটি সিপিইউ, দুইটি রাউটার, একটি ল্যাপটপ, একটি পিসি ও দুইটি কিবোর্ড উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, পলাতক আবু সাঈদ চৌধুরী (৩৪) নগরের কাপ্তান বাজার এলাকার আব্দুল মতিন চৌধুরীর ছেলে। তিনি একটি অবৈধ ভিওআইপি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স ছাড়াই এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ছাড়া, সফটওয়্যারভিত্তিক সুইচের মাধ্যমে আন্তর্জাতিক কল রাউটিং, সরকারের কর ও রাজস্ব ফাঁকি এবং অবৈধভাবে পেমেন্ট ও রিচার্জ সেবা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাব-১১ জানায়, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সামির (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সামির পৌরসদরের কিং শ্রীপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম স্বপনের ছেলে।

বুধবার (২২শে এপ্রিল) দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দাদা চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী জানান, নিহত সামির আমার নাতি। গতবছর এসএসসি পরিক্ষা দিয়ে ২-১টি বিষয়ে অকৃতকার্য হয়। তার মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।

এসময় তিনি সামিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলোনা যুবকের

স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলোনা যুবকের

স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলোনা যুবকের

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ সোহাগ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ উপজেলার শুভপুর ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে। বুধবার (২২শে এপ্রিল) সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভগ্নিপতি জসিম উদ্দিন।

জানা যায়, সোহাগের স্ত্রী গত কয়েকদিন আগে লাকসামের একটি হাসপাতালে সন্তান সম্ভবা অবস্থায় ভর্তি হয়। অপারেশান শেষে সোহাগের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।

গত মঙ্গলবার রাত আনুমানিক ১১ঘটিকায় লাকসাম বাইপাসের হাসপাতালের উদ্দেশ্যে সিএনজিযোগে বাড়ি থেকে বের হয় সে। এসময় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখো সংঘর্ষে সিএনজিতে থাকা সোহাগ গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার সোহাগকে মৃত ঘোষনা করেন।

বুধবার দুপুর ১১ঘটিকায় গ্রামের বাাড়ি কাদঘরে জানাযার নামাজ শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়। এদিকে ৪কন্যা সন্তানের পিতা সোহাগের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট:

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইত্তেফাক

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ে ফাতেমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় সোমবার (২০ এপ্রিল) রাতে নিহতের স্বামী জলিল আহমেদ জাবেদকে (৩৫) অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন নিহতের ছোট বোন কুলসুমা আক্তার।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন। গ্রেপ্তার জাবেদ পেশায় একজন মাইক্রোবাস চালক।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১১ বছর আগে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমেদের ছেলে জাবেদের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একজন কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনা চলছিল। এরই মাঝে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাবেদ ফাতেমাকে গালাগাল করেন। এ সময় ফাতেমা প্রতিবাদ করলে জাবেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ঘরে মজুদ করা পেট্রল ঢেলে ফাতেমাকে আগুনে দগ্ধ করেন তিনি।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় ফাতেমাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, ঘটনাটি প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানায়, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শেখ ফরিদ উদ্দিন:

ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই। আবেগপ্রবন হয়ে কথাগুলো বলেন শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন ।

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।

দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে “আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত” এমন প্রত্যয়কে ধারন করেই তিনি আবেগপ্রবণ ষ্ট্যাটাস প্রচার করেন। তিনি আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর আখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে সহানুভূতি ও প্রেরণা দিয়ে সর্বোচ্চ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন।

এর আগে গতকাল ২০ এপ্রিল আজকের অনুষ্ঠিত পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রনালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা নিরাপদ পরিবেশে স্বস্তি ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ সকালে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও বিদ্যমান সার্বিক পরিস্থিতি দেখে শিক্ষা উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। তার সাথে পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান তিনি।

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক:

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আরও বলেন, প্রাথমিকের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যেটির সাথে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান, এনডিসি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোট প্রতিনিধি:

নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাসানপুর বাজার এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) কুমিল্লা জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য জানায়।

তিনি জানায়, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬জন।

এক হাজার ৪২৫ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির শতকরা হার এক দশমিক ২১ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পাওয়া তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭ জন, চাঁদপুর জেলায় ২০৭ জন, ফেনী জেলায় ৯৮ জন, নোয়াখালী জেলায় ২৭৭ জন ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করেন।