Tag Archives: অভিযুক্ত আটক

মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসিরকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানান, উপজেলার ভাওরখোলায় এক শিশু কন্যা (৮) এই ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির ভাওরখোলা গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।

মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, ফেসবুকে এই ঘটনাটি লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে নাসিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তিতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

 

ডেস্ক রিপোর্টঃ

শাহরাস্তিতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ অভিযুক্ত মানিককে (১৬) আটক করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিয়া বাড়ির,প্রবাসী শাহাদাত হোসেন বাবুর ছোট মেয়ে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তানহা আক্তার নাদিয়ার (৮) মৃতদেহ ৬ নভেম্বর বাড়ির পাশের ডোবা থেকে পরিবারের সদস্যরা উদ্ধার করে।

সংবাদ পেয়ে শাহারাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে খেড়িহরের গ্রামের আব্দুল কাদেরের পুত্র মানিক হোসেনকে আটক করে।

নিহত শিশুর মা তাসলিমা জানান, প্রতিদিনের ন্যায় নাদিয়া খেলতে গিয়ে ফিরে না আসায় বাড়ির আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে মানিকের দেখানো স্থানে গিয়ে কবরস্থানের পূর্ব পাশের ডোবায় তাকে খুঁজে পাই। আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই।

শাহারাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত মানিক হোসেন। সে তার মামার বাড়িতে থাকতো। মানিক এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায় নিহত নাদিয়া প্রায়ই তাকে চোর বলে ডাকে।

এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সে নাদিয়াকে বাড়ির পাশে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার দিলে সে তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয়।

চৌদ্দগ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগে মোঃ তুহিন(২৫) নামে এক পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

আটককৃত তুহিন কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামের আবদুল আলীর পুত্র।

বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, জেলার চান্দিনা উপজেলার বদরপুরের ছনবাড়ী গ্রামের আবদুল মবিন মজুমদারের মেয়ে দুই সন্তানের মা গত ১৩ মে সন্ধ্যায় কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে মাধাইয়া বাজারে গাড়ীর জন্য অপেক্ষা করে। দাঁড়িয়ে থাকতে দেখে পিকআপ চালক মোঃ তুহিন গৃহবধুকে কুমিল্লা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে সরল মনে তিনি পিকআপে উঠেন। পিকআপ চালক তুহিন গৃহবধুকে কুমিল্লা না নিয়ে কৌশলে রাতের আধারে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরের একটি খালের পাড়ে নিয়ে রাতভর ধর্ষণ শেষে আহত অবস্থায় রেখে চলে যায়। আহত আবস্থায় ওই গৃহবধু পরদিন বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানালে তারা তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে গৃহবধুর বাবা আবদুল মবিন মজুমদার একজনকে আসামী করে চান্দিনা থানায় অভিযোগ দায়ের করলে চান্দিনা ও চৌদ্দগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে পিকআপ চালক তুহিনকে আটক করে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি তদন্ত নুরুল বাশার জানান, ‘গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে কোন কথা বলতে পারছে না। তার শারীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। গৃহবধু সুস্থ্য হলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গৃহবধুকে চৌদ্দগ্রামের কাশিনগরের ধর্ষণের অভিযোগে চান্দিনা থানায় মামলা হওয়ায় অভিযুক্ত তুহিনকে আটক শেষে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে’।