Tag Archives: আর্থিক সহায়তা প্রদান

কুমিল্লায় পরিবহন শ্রমিক পরিবারের

কুমিল্লায় পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শ্রমিক সমাবেশ

কুমিল্লায় পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শ্রমিক সমাবেশ

শাহ ইমরান:

কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ৯৩৮ এর অন্তর্ভুক্ত মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন সাহায্য, মেয়ের বিবাহের অনুদান ও পঙ্গু শ্রমিক-কে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার ৪ নভেম্বর কুমিল্লা জেলার শাসনগাছা বাস টার্মিনালে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু, মহানগর বিএনপি সদস্য সচিব এবং বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রেজাউল কাইয়ূম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সদস্যরা

নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে সর্বস্ব হারান ১টি পরিবার। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সমাজ সেবক রাজনীতিবিদ জোড্ডা পূর্ব ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী নুরুল আফসারের উদ্যোগে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৬২ হাজার টাকা প্রধান করা হয়েছে। নুরুল আফসার এসময় বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি আর্থিক সহায়তা দিবে বলে জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান সাজু, ইউপি সেচ্চা সেবক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান স্বপন, সহ সভাপতি মাহমুদ লোকমান, কাজী জালাল আহমেদ, সাবেক মেম্বার নূর মিয়া, গোলাম মোস্তফা প্রমূখ।

জানা গেছে, নুরুল আফসার ১০ হাজার, ঢালুয়া ইউপি চেয়ারম্যান বাছির ৫ হাজার, বাপ্পা সোহাগ (প্রবাসী) ১০ হাজার, রবিউল আলম (প্রবাসী) ৫ হাজার, সাবেক ইউপি মেম্ভার নুর মিয়া ৫ হাজার, সাইফুল (প্রবাসী) ৫ হাজার, এড মাঈন উদ্দিন ৫ হাজার, মামুন ২ হাজার, কামরুল ১ হাজার, ফারুক হাজারী ৫ শত সহ আরো অনেকে এই পরিবারের পাসে দাড়িয়েছেন।

উল্লেখ্য ১৪ মার্চ রবিবার দুপুর ২টার দিকে কুমিল্লা নাঙ্গলকোটের দঃ শ্রীহাস্য গ্রামের গফুরের ছেলে আবুল কালামের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে বিদেশে যাবার জন্য জায়গা বিক্রির নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা, পাসপোর্ট বই সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে নুরুল আফসার বলেন, আমি ভিবিন্ন গনমাধ্যমে খবর দেখার পর দ্রুত এসে টাকা কালেকশন করে এই পরিবারের পাশে দাড়িয়েছি, আমি আশা করি সকলের একটু সহযোগিতা এই পরিবারের কল্যাণ বয়ে আনবে।