Tag Archives: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কোন্দলে জর্জরিত বুড়িচং উপজেলা আ’লীগ: তিন বছরে ৪ কমিটি !

ডেস্ক রিপোর্ট:

কোন্দলে ভারাক্রান্ত কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ। বিগত ৩ বছরে এই উপজেলায় ৪টি কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের মধ্যে ধুম্রজাল তৈরি হয়েছে।

প্রথমে ৬ ফেব্রুয়ারি ২০১৮ সালে কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এমপি) এবং কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক (এমপি) স্বাক্ষরিত কমিটিতে অ্যাডভোকেট আবুল হাসেম খান সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর ১২ দিনের মাথায় ১৮ ফেব্রুয়ারি আখলাক হায়দারকে সভাপতি ও অ্যাডভোকেট রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়ার) আসনের এমপি প্রয়াত নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (এমপি) আরেকটি নতুন কমিটিতে স্বাক্ষর করেন। তারপর কিছু দিন যেতে না যেতেই পুনরায় অ্যাডভোকেট আবুল হাসেম খানকে আহ্বায়ক করে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ৪৯ জনকে সদস্য করে আরেকটি কমিটিতে স্বাক্ষর করেন প্রয়াত নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (এমপি)।

এর পর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর অ্যাডভোকেট আবুল হাসেম খানকে সভাপতি ও আখলাক হায়দারকে সাধারণ সম্পাদক করে নতুন আরেকটি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র নীতিমালা অনুযায়ী ৩ বছরের মধ্যে একই উপজেলায় কিভাবে ৪টি কমিটি করা হয় তা বোধগম্য হচ্ছে না কেন্দ্রীয় আওয়ামী লীগের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

তিনি বলেন, সম্মেলন ছাড়া ও গঠনতন্ত্র না মেনে এইভাবে ৩ বছরের একই উপজেলায় ৪টি কমিটি অনুমোদন দেওয়া আওয়ামী লীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক ও নিয়ম বহির্ভূত।

জানা যায়, আওয়ামী লীগের ওয়েবসাইট যেখানে সারা দেশের সব ইউনিটের কমিটির অনুলিপি সংরক্ষণ করে রাখা হয় সেখানে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির ৭১ সদস্য বিশিষ্ট অ্যাডভোকেট হাসেম খান সভাপতি ও সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক কমিটি পাওয়া গেছে। এর পরে আর কোনো কমিটির আপডেট করা হয়নি।

এই বিষয়ে কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি ৭১ সদস্য বিশিষ্ট হাসেম খান সভাপতি ও আমি সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এই কমিটি এখনো বৈধ আছে। বাকিগুলো অবৈধ কমিটি করা হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল মতিন খসরুর সরলতাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে বার বার সম্মেলন ছাড়া ও আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে এবং অসাংগঠনিকভাবে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের ৩ বছরে ৪টি কমিটি তৈরি করিয়েছেন, যা কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সেলে এবং ওয়েবসাইটে নাই।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সমন্বয়ে যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, এখনো সেই কমিটির মেয়াদ আছে। অতএব বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বৈধ কমিটি এটাই এবং এই কমিটির মেয়াদ শেষ না হতে কীভাবে আরও ৩টি কমিটি তৈরি করা হয়। একটি কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির অনুমোদন দিতে হয়।

বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুল আবুল হাশেম খান বলেন, বর্তমানে আমি বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছি। কেহ যদি অবৈধ বলে প্রমাণ করতে পারে, তা হলে মেনে নেব।

উপজেলা চেয়ারম্যান ও বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার বলেন, বর্তমানে আমি দায়িত্ব পালন করছি বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। কেহ যদি অবৈধ প্রমাণ করতে পারে, তা হলে মেনে নেব। এই বিষয় আমি বেশি কথা বলতে চাই না।

সূত্র: যুগান্তর।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে অর্থ মন্ত্রীর রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ

 

বি এম মহিউদ্দিন মন্টি / সেলিম সজীব:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস) এমপি’র রোগমুক্তিতে মিলাদ ও মুনাজাতের মধ্যদিয়ে দোয়া কামনা করা হয়।

মোনাজাতে দেশ ও জাতির শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়। রবিবার বাদ মাগরিব কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদের আয়োজন করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারি ইব্রাহিম। মোনাজাত শেষে সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

কুমিল্লার লাকসাম পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের ৩ প্রার্থীর নাম প্রস্তাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৩ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগ আহ্বায়ক অধ্যাপক মো. আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা। এ তিনজনের নাম চূড়ান্ত করে প্রথমে জেলা আওয়ামী লীগ ও পরে দলের হাই-কমান্ডের কাছে পাঠানো হবে।

পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া। সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় অধ্যাপক মো. আবুল খায়ের ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেন। অপরদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মেয়র প্রার্থী হিসেবে মহব্বত আলীর নামও প্রস্তাব করেন।

উল্লেখিত ৩ প্রার্থীর নাম প্রথমে জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হবে। পরবর্তীতে দলের হাই কমান্ডের কাছে পাঠানোর পর একজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় ধাপে লাকসাম পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও তৃতীয় ধাপে এ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী তথ্য – প্রযুক্তি লীগের ১৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি গঠন করা হয়েছে।

সোমবার বাংলাদেশ তথ্য – প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূইয়া ( নয়ন) ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ( আকাশ) স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কার্যকরি নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম রফিকুল ইসলাম, সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান রিপন,মোঃ জহিরুল হক, এ কে সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন পিপলু।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ খান,মোঃ আব্দুল কাইয়ুম জুয়েল,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক কাজী আশিকুল ইসলাম সেলিম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক আবদুল মান্নান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক কাজী জিল্লুর রহমান জুয়েল, তথ্য – প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাইহান বিন হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ তুষার আহাম্মদ দীলিপ,সাহিত্যে ও গবেষণা সম্পাদক খায়রুল আনাম রায়হান,শিক্ষা বিষয়ক মোঃ মোশারফ হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক মোঃ আতিকুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক মোঃ তাজুল ইসলাম, সদস্য মন্ডলি হল সেলিম হোসেন, মোঃ বাদল,আক্তার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।