Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধাহীন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন

 

শিক্ষা ডেস্কঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের (মিজান-নাসির) নতুন কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক কর্তৃক অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মহিবুল্লাহ।

কোষাধ্যক্ষ পদে রয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম। প্রচার ও প্রকাশনা সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান। ক্রীড়া সম্পাদক ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফার্মেসী বিভাগের প্রভাষক সাদিয়া জাহান। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫৭ কোটি টাকার বাজেট অনুমোদন

কুবি প্রতিনিধি:
২০২১-২২ অর্থ বছরের জন্য ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
সিন্ডিকেট।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৮০ তম সিন্ডিকেটে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান। পওে আলোচনা শেষে এ বাজেট অনুমোদন দেয় সিন্ডিকেট।

এরআগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৮-তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৫১ কোটি ৮৩ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থ বছরের যা সামগ্রিকভাবে ১০% বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ অর্থ বছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০%, ফিল্ডওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০%, গবেষণাখাতে ২৫% বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সম্প‚র্ণ নতুনভাবে শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তিখাতে বরাদ্দ রাখা হয়েছে।

এ বছর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৩৪ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৪ কোটি ৩৫ লাখ, পেনশন ও অবসর সুবিধা বাবদ ২ লক্ষ ১০ হাজার টাকা, গবেষণা অনুদান বাবদ ১ কোটি ৫০ লাখ, অন্যান্য অনুদান বাবদ ৫ লাখ ও ম‚লধন অনুদান ৬ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে। পাসকৃত বাজেটে প্রারম্ভিক স্থিতি হিসেবে ২ কোটি ৭৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে বরাদ্দ পাওয়া যাবে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৪ কোটি ৮৫ লাখ টাকা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিতে যাবে গাড়ি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকেল ৪টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, গতকাল পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ট্রেজারার স্যারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।

নব নির্বাচিত কুবি কর্মকর্তা পরিষদের সভাপতি এবং সম্পাদক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উপপরিচালক মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. আবদুল লতিফ।

১৫ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯ পদে নূরুল করিম-লতিফ প্যানেল সমর্থিতরা এবং সভাপতিসহ ছয় পদে তাহের-জাকির প্যানেল সমর্থিতরা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং রুমে সকাল ১০টায় থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি- এস এম শহিদুল হাসান ও মুহাম্মদ জিল্লুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন ও মো. ছালেহ আহমেদ (মামুন), কোষাধ্যক্ষ- মোহাম্মদ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নাল হোসেন, দফতর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

এছাড়া কার্যকরী সদস্য পদে যথাক্রমে জিনাত আমান, বিপ্লব মজুমদার, আবদুল্লাহ আল-মামুন, মো. মিজানুর রহমান ও ডা. এ কে এম হেলাল মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম। এছাড়া নির্বাহী প্রকৌশলী মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, সহ ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান সহ হিসাবরক্ষক রবিউল হক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কুবির পাহাড়ে আগুন দেয়ার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

 

শাহাদাত বিপ্লব, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আগুন দিয়ে জীববৈচিত্র ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পরিবেশ ও মানুষের মধ্যে রিসাইক্লিং সম্পর্ক রয়েছে। মানুষের ও প্রাণীর উচ্ছিষ্টতা পেয়ে কীট পতঙ্গরা বেঁচে থাকে। কিন্তু এভাবে বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোতে আগুন লাগার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের দায়ীত্ব ক্যাম্পাসের জীব বৈচিত্র্য ও সৌন্দর্য্য রক্ষা করা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অর্থমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী

ডেস্ক রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘আমার সময়-সুযোগ থাকলে আমি নিজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে পড়ালেখা করতাম। আমার সেই সময়-সুযোগ নেই। এখন যারা পড়ছেন তারাই এটিকে এগিয়ে নিবেন।’

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রশ্ন না করেই এ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট দিয়েছেন। তার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আগে থেকেই কুমিল্লা শিক্ষা-সংস্কৃতির দিক থেকে এগিয়ে আছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাফল্যের নতুন একটি পালক যুক্ত করল। সেনাবাহিনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভৌত উন্নয়ন হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভৌত উন্নয়নই যথেষ্ট নয়। গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে স্নাতক করতে হবে ব্যাপারটা এমন না। আমাদের ভোকেশনাল শিক্ষার প্রতি জোর দিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রকল্পের সঙ্গে জড়িতদের যদি আমরা বিরক্ত করি তাহলে কাজ দীর্ঘায়িত হবে। আর যদি সহযোগিতা করি তাহলে আরও দ্রুত গতিতে হবে। আমি আসার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুত এ প্রজেক্ট একনেকে পাশ করাতে পেরেছি। তবে অভিজ্ঞতার ঘাটতির কারণে প্রকল্পের কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়নে যে গড়িমসি তা জানতে পেরে অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, ভার্চুয়াল ক্লাসরুমে বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাটি কেটে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরবর্তীতে দোয়ার মাধ্যমে এ উদ্বোধন কাজ শেষ হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩ প্রশাসনিক পদে নতুন মুখ

শাহাদাত বিপ্লবঃ

কুমিল­া বিশ্ববিদ্যালয়ে (কুবি) সহকারী প্রক্টরসহ প্রশাসনিক ৩টি পদে রদবদল আনা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক মো. জনি আলম। এছাড়া কাজী নজরুল ইসলাম হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদ।

রেজিস্ট্রার বলেন, সহকারী প্রক্টর পদে একজন ও আবাসিক হলে নতুন দুই আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবে।

উল্ল্যেখ্য, আগামী ২ বছর পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্তরা এসব পদে বহাল থাকবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস শুরু বুধবার

 

শাহাদাত বিপ্লবঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১লা জানুয়ারি বুধবার থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আপাতত ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিবে বিভাগগুলো। তবে আগামী ২৭ জানুয়ারি ১ম সমাবর্তন থাকায় কেন্দ্রীয়ভাবে নবীনবরণের কোন আয়োজন করা হয়নি। তবে সমাবর্তন শেষে নবীনবরণ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলে ৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর কুমিল­া বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রজন্ম সমতা বিষয়ক ক্যাম্পেইন

 

শাহাদাত বিপ্লবঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ইউএন উইমেন এর আয়োজনে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা, প্রদর্শনী বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার মাধ্যমে প্রজন্ম সমতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যপী এ ক্যাম্পেইনের শুরু হয়।

নৃবিজ্ঞান বিভাগের রিকি, ইংরেজী বিভাগের আনিকা তাহসীন রাফা এবং ইউএন উইমেন এর নুবাইরার সঞ্ছালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চেীধুরী। এছাড়া ইউএন উইমেন এর প্রোগ্রাম স্পেশালিস্ট জুয়েলিয়া প্যালোসি, নারীপক্ষের সমন্বয়ক তামান্না খান, অস্ট্রেলিয়ার আইনজীবি ভিক্টোরিয়া, ইউএন উইমেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এর যৌন নিপীড়ন বিষয়ক টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, ফোকাল পয়েন্ট ড. তাসনিমা আক্তার, ফার্মেসী বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুম এবং প্রশাসনিক কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন। এছাড়া টেকনিক্যাল কমিটির সদস্য ইংরেজী বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের বাধনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সমাজে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে একদল নিচে নামানোর জন্য তৈরী হয়ে থাকে। ন্যাচারালি পুরুষের শক্তি নারীদের চেয়ে বেশি। আর সেটাকে কাজে লাগিয়ে অনেক পুরুষ নারীদের উপর নিপীড়ন করছে। আমাদেরকে যৌন নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।’
জুয়েলিয়া বলেন, ‘আমরা ১৬ দিনের প্রজন্ম সমতা বিষয়ক ক্যাম্পেইন করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নারীই নিপীড়নের শিকার হচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

নারীপক্ষের সমন্বয়ক তামান্না খান বলেন, ‘রাষ্ট্রে এবং সমাজে নারীরা নিরাপদ নয়। আমরা যতই মুখে বলি যে আমরা প্রগতিশীল হচ্ছি, আসলেই কি আমরা প্রগতিশীল হচ্ছি? পরিবারেও ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। মুখ ফোটে নারীরা বলতেও পারেনা। নির্যাতনের কথা বললেও তারা সমাজে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রীদের অংশগ্রহণে নারী উদ্যোক্তা মেলা পরিদর্শন করে উপাচার্য এবং অতিথিরা। এসময় বিশ^বিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহযোগীতায় যৌন নীপিড়ন প্রতিরোধে একটি প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘যৌন সন্ত্রাস প্রতিরোধে সমাজ আন্তরিক নয়।’

এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যঅডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটির ইভেন্ট প্লানার লি নারীপক্ষ, প্রত্যয় এবং বাংলা কমিউনিকেশন।

উল্লেখ্য, বাংলাদেশ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রকল্প(সিজিবিভি) এর আওতায় ১৬ দিনব্যাপী প্রজন্ম সমতা বিষয়ক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েই মেধাতালিকায় স্থান!

 

স্টাফ রিপোর্টারঃ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) মেধাতালিকায় ১২তম হয়েছেন এক শিক্ষার্থী।

তবে মেধাতালিকায় স্থান পাওয়া ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মৌখিক সাক্ষাৎকারে অংশ নেননি। সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের দাবি জালিয়াতির উদ্দেশে বা ভুলবশত অনুপস্থিত পরীক্ষার্থীর রোলের জায়গায় অন্য কোনো পরীক্ষার্থী রোল লিখে উত্তরপত্র পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ১২তম হন ২০৬০৫০ রোলধারী ভর্তিচ্ছু শিক্ষার্থী। সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর স্বাক্ষর তালিকার তথ্য বিশ্লেষণে দেখা যায়, তার নাম মো. সাজ্জাতুল ইসলাম। বাবার নাম মো. রেজাউল করিম, মার নাম শামসুন্নাহার বেগম। ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে সরবরাহ করা উপস্থিতির খাতায় সাজ্জাতের স্বাক্ষর নেই। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের (মানবিক) মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. শামীমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ওই কেন্দ্রে কোনো শিক্ষার্থী ভুলবশত অথবা জালিয়াতির উদ্দেশে অনুপস্থিত শিক্ষার্থীর রোল লিখেছে যা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে ঘটতে পারে। বিষয়টা আমাদের নজরে আসার পর ভাইবাতে ওই শিক্ষার্থীকে আটক করার সিদ্ধান্ত হয়। কিন্তু সে ভাইবা দিতেও আসেনি। এখানে ভর্তি পরীক্ষা কমিটির কোনো দায় থাকতে পারে না। আমরা নিরাপত্তার স্বার্থেই বিষয়টি কমিটির সদস্যদের মধ্যে গোপন রেখেছি।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল  বলেন, আমরা অনুপস্থিত শিক্ষার্থীর রোল নম্বর ফলাফল প্রকাশের পরে জানতে পেরেছি। আমরা ইউনিটের সদস্যদের নিয়ে সিদ্ধান্ত নিয়ে তার বিষয়টি খতিয়ে দেখি এবং সাক্ষাৎকারের সময় অনুপস্থিত থাকায় তাকে আমরা ধরতে ব্যর্থ হই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী  বলেন, অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধাতালিকায় চলে আসার বিষয়টি আমি জানতে পেরেছি। সংশ্লিষ্ট ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।