Tag Archives: কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকারের গনসংযোগ ও পথসভা

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা উপজেলার কাশিপুর এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত শত শত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার। তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জানান, “মানুষের কল্যাণে রাজনীতি—এটাই আমাদের লক্ষ্য। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন,শ্রীমদ্দি বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহ,এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় জনগণ এত বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত দেখতে চান বলে মত প্রকাশ করেন।

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকারের গনসংযোগ ও পথসভা

রাসেল আহমেদ, হোমনা:

আসন্ন সংসদ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন। এসময় তিনি ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন।

শনিবার (১১ আক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন, দুলালপুর বাজার, দৌলতপুর বাজার ও চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেটের মাধ্যমে জনসাধারণের মাঝে বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, বাজারে আগত জনসাধারণ সাথে কোলাকুলি, হ্যান্ডশেক ও কৌশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দাবী জনগণের নিকট পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর সরকার, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ কনটাক্টর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন সরকার, হোমনা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম প্রমুখ।