,

দাউদকান্দিতে এতিম ও পথশিশুদের সাথে সহকারী পুলিশ সুপারের ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
পথ শিশু ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে রমজানের প্রথম দিনে ইফতার করেছেন সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।

সহকারী পুলিশ সুপারের উদ্যোগে দাউদকান্দির গৌরীপুরস্থ কার্যালয়ে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয় মাহফিলে উপস্থিত ছিলেন চান্দিনা থানর ওসি (তদন্ত) কামরুজ্জামান তালুকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য আ.স.ম আব্দুন নুর, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি বার্তা’র সম্পাদক শরীফ প্রধান, আশিকুর রহমান প্রমূখ।

রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও মোনাজাত করেন মুফতি মাওলানা মাজহারুল ইসলাম।