Tag Archives: কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি দেখা গেছে। প্রায় এক মিনিটের ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’ এবং ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’— এমন স্লোগান শোনা যায়।

গত ৫ আগস্টের পর হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় এই প্রথম তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়েছে বলে জানা গেছে।

তবে মিছিলটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত কোনো এলাকায় মিছিলটি হয়েছে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেসবুকে ভিডিওটি দেখে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দাউদকান্দি অংশে এ ধরনের কোনো ঝটিকা মিছিল হয়নি এবং কেউ এমন ঘটনা দেখেনি।

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে দুইজনকে হত্যার অভিযোগ এবং একা‌ধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

ওসি বলেন, গ্রেপ্তারের পর আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

পুলিশও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।

গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক মামলায় আসামি তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে এ খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।