Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ২

কুমিল্লার সদর দক্ষিণে গাঁজা ও ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ রনি মোল্লা (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাতে সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

উক্ত অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আটক করা হয়।

আটক হওয়া যুবক রাজবাড়ী জেলা সদরের কোনাকাইল গ্রামের মোঃ ছামাদ মোল্লার ছেলে।

সোমবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লার সদর দক্ষিণে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২০ জুলাই ভোরে উপজেলার শিকারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের যাত্রাপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে আবুল বাসার (৫২) এবং একই উপজেলার দিশাবন (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মাসুদ (৩৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।