,

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2021
news-image

 

ওমান প্রতিনিধি:

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহতরা হলেন, বাংলাদেশের  চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪ টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন। গাড়িতে ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।