Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে পাঁচ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ওদের নানার বাড়ি ঘোষ গাঁও গ্রামে থাকার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোন থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/২০ ফিট এই গর্ত অনেক গভীর। পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল। এ সময় দুজনে ডুবে মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুজনের নিহতের বিষয়টি জেনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কুমিল্লার সদর দক্ষিণে পাঁচ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

রবিবার জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় কাঠসহ ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়।

কুমিল্লা বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে কুমিল্লা বন বিভাগ অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় ঢাকা অভিমূখী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্টো-ড ১৪-৪৩৫০) সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে চেষ্টার করে। পরবর্তীতে কাভার্ডভ্যানটি আটক করতে আরেকটি গাড়ি নিয়ে পিছু ধাওয়া করা হয়। পরে চালক ও হেলপার সদর দক্ষিণের ধনাইতরী এলাকায় গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

কুমিল্লা বন বিভাগের নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিমের নির্দেশে অভিযান পরিচালনা করা ফরেস্ট রেঞ্জার কর্মকর্তা মো. তোষাররফ হোসেন জানান, আটককৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ভিতরে প্রায় ২৫০ ঘনফুট সেগুন গোল কাঠ পাওয়া যায়। গাড়িতে কাঠের বৈধতার স্বপক্ষের কাগজপত্র বা বন বিভাগের কোন প্রকার হাতুড়ি চিহ্ন পাওয়া যায়নি। অবৈধভাবে পাচার হওয়া জব্দকৃত কাঠে বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

তিনি আরো জানান, আটকের পর স্থানী ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান শাকতলাস্থ কুমিল্লা বন বিভাগে আনা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, বন প্রহরী এম এ মান্নান ও আবুল কালাম আজাদ।