Tag Archives: কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০১ জনে, মৃত্যু ২২৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় রবিবারে নতুন করে আরও ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১০১ জনে।

আজকের রিপোর্টে নতুন কোনো মৃত্যু দেখানো হয়নি।ফলে মৃত্যুর সংখ্যা ২২৯ জনে রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১২ জন, বুড়িচংয়ে ১ জন ও আদর্শ সদরে ৫ জন।

আজকের রিপোর্টে ১০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৬ জন, আদর্শ সদরের ৩ জন ও বুড়িচংয়ের ১ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ১৬৬ জন করোনা রোগী।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪১ হাজার ৭৩১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪১ হাজার ২১৪ জনের। এর মধ্যে ৮ হাজার ১০১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮৫ জনে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৮৫ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২০৬ জনে রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১৪ জন, আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ১ জন, বুড়িচংয়ে ৩ জন, মুরাদনগরে ১ জন, লাকসামে ১ জন ও হোমনায় ১ জন।

আজকের রিপোর্টে ১৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা আদর্শ সদরের ২ জন ও সিটি করপোরেশনের ১৪ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৮ হাজার ২৬৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৭ হাজার ৫৬৪ জনের। এর মধ্যে ৭ হাজার ৫৮৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২০৬ জন এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৩১৪ জন।

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৮৭ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় সোমবার নতুন করে আরও ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮ জনে।

আজকের রিপোর্টে নাঙ্গলকোটের ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৮৭ জনে দাঁড়াল।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩০ জন, আদর্শ সদরে ১ জন ও বুড়িচংয়ে ১ জন।

আজকের রিপোর্টে ৩৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ২১ জন, চান্দিনার ২ জন ও লাকসামের ১৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৩ হাজার ৩৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩২ হাজার ৪৪৩ জনের। এর মধ্যে ৭ হাজার ৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৮৭ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ৫২২ জন।

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ১১৪ জন

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ সোমবার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ জনে।

আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১০৮ জন হলো।

আজকের রিপোর্টে ৭২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ২৯ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৬ জন, চৌদ্দগ্রামের ৩ জন, চান্দিনায় ১০ জন ও বরুড়ায় ২৩ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১১ জন, আদর্শ সদরে ২ জন, দাউদকান্দিতে ৬ জন, লাকসামে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ৫ জন, মনোহরগঞ্জে ১৩ জন, বুড়িচংয়ে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩ জন, হোমনায় ১৩ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৬ জন, তিতাসে ৬ জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণে ৮ জন।

সোমবার (৬ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৪৫ জন, মুরাদনগর ২৫৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৬৫ জন, লাকসামে ২৪০ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১০৯ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৪ জন, বুড়িচংয়ে ১৮৯ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২১৮ জন, হোমনায় ১৬১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৬ জন, চৌদ্দগ্রামে ৩৫৫ জন, আদর্শ সদরে ১৪৯ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৩৫৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৭৮০ জনের। এর মধ্যে ৪ হাজার ২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৮ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৮৩৪ জন।

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একদিনেই  করোনায় মৃত্যু হয়েছে  ৭ জনের।

শনিবার (৬ জুন)  এসব মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফারুক (৩৫), কুমিল্লার বরুড়া উপজেলার মিন্টু ধর (৮৫), লক্ষ্মীপুরের রামনগর-জাফরগঞ্জ এলাকার সহিদুল্লাহ (৭৫)। তারা তিনজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা নগরীর ‘আফতাব ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী নাসিম উদ্দিন আহমেদ দোলন মারা গেছেন । ঢাকায় করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডীর এক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জের খন্দকার লুৎফুননাহার (৪৭)। ঢাকার গ্রীণলাইফ হাসপাতালে মারা গেছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমানের মা আফিয়া খাতুন (৫৫),ঢাকা হেল্থ এন্ড হোপ ক্লিনিকে কুমিল্লা বিএমএ র সাবেক ইসি সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলমের পিতা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তণ অধ্যক্ষ মমিনুল হক ।