,

কুমিল্লায় লেপ তোষক বানানোর হিড়িক পড়েছে

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2018
news-image
সাকিব অাল হেলালঃ
শীতের আগমনী বার্তার সাথে পাল্লা দিয়ে কুমিল্লায় প্রস্তুতি শুরু হয়েছে শীত নিবারণের উপকরণ লেপ-তোষক তৈরি। উপজেলা সদরসহ প্রতিটি এলাকার কারিগররা শীত জেকে বসার আগেই এখন লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

শীত মানেই প্রশান্তির ঘুমের জন্য সবচেয়ে উপযোগী ঋতু।জেলা জুড়ে শীতের অনেকটা আমেজ শুরু হয়েছে। ভোররাতে হালকা ঠান্ডা আর সকালের মৃদুু শীত শীত ভাব বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ভোরের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেগে থাকা শিশির বিন্দুর ঝলকানি শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে কুমিল্লা বাসীকে।
আমাদের দেশ ৬ ঋতুর বাংলাদেশে শীতের আগমনী বার্তা শীত কালে হওয়ার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা ঋতুর সাথে তাল মিলছে না। গ্রাম বাংলায় আজও প্রবাদ আছে আশ্বিনে গা করে শিনশিন। কিন্তু প্রকৃতির লীলা খেলায় অগ্রাহায়ন মাসের প্রথম দিকেই সকাল হলেই ঘন কুয়াশায় আচ্ছন্ন আর শীতের আমেজ দেখা যাচ্ছে। আবার সূর্য উঠার কয়েক ঘন্টার পরেই রোদের তাপে শীত কুয়াশা দূর হয়ে গরমে ঘাম ঝড়ছে এই এলাকার মানুষের।

এদিকে সন্ধ্যা নামার সাথে সাথে প্রায় সারা রাত ধরেই মাঝারী ধরণের শীতের কারণে অনেক বাসা-বাড়িতে শীত নিবারণের জন্য হালকা কাঁথা ও কম্বল ব্যবহার শুরু হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে শিশু ও বৃদ্ধদের শীতজনিত নানা ধরণের রোগের পার্দুভাব দেখা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। দিন যতই গড়াচ্ছে শীত ততই বেশি পড়ার আশংকায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মানুষেরা নতুন নতুন লেপ তৈরি করছে।
লেপ তৈরির কারিগররা শীতের সাথে পাল্লা দিয়ে অর্ডার নিলেও যথা সময়ে সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। লেপ-তোষক অর্ডার দিতে আশা মানুষের তারাহুরার কারণে জেলার চান্দিনা বাজার, নিমসার বাজার, কংশনগর ,বুড়িচং বাজার,বরুড়া বাজার,লালমাই বাজার,দেবিদ্বারের ফাঁকা জায়গায় ক্রেতাদের উপস্থিত আর কারিগরদের ধুনুক দিয়ে তুলা ফাটানোর সরগরমেই যেন বলে দিচ্ছে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে।
শীতের অাগমনের কারণে তুলার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বাজারে প্রতি কেজি শিমল তুলা ৩শত ৪০ টাকা থেকে ৩শত ৫০ টাকা, মিলের তুলা ২০ থেকে ৪০ টাকা, কারপাস তুলা ১শত ৮০ টাকা দরে বিক্রয় হচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় শ্রেণী ভেদে তুলার দাম মিল মালিকেরা বেশি নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বরুড়া উপজেলার অাদমসার বাজারের লেপ-তোষক তৈরির কারিগর আবুল হাশেম জানান, আমাদের উপজেলায় তুলার মিল স্থাপনের দরকার।যদি উপজেলায় তুলার মিল থাকতো আমারা ব্যবসা করে লাভবান হতাম । তুলা, কাপড়, সুতা ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ৪/৫ হাত মাপের মিলের তুলা দিয়ে তৈরি লেপ বানাতে খরচ হয় ১ হাজার টাকা।