Tag Archives: কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিথর স্কুলছাত্র

 

কুমিল্লা প্রতিনিধি ;
সাইকেল চালিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল স্কুলছাত্র মো. রাহাত হোসেন। কিন্তু তার সেই যাত্রা থামিয়ে দিল ঘাতক ট্রাকের ধাক্কা। মুহূতেই নিথর হলো তার দেহ।
সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে একই এলাকার মকিমপুর গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রব জানান, রাহাত সাইকেল চালিয়ে মাধবপুর স্টেশনে আসছিল। পথে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকচালককে আটক করা হয়েছে।

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় চার বাস যাত্রী নিহত

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা সদর দক্ষিনে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও ১৫-১৬ যাত্রী আহত হয়।

কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সদর দক্ষিণ থেকে দোয়েল সুপার নামে একটি বাস উপজেলার একবালিয়ায় যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চার যাত্রী নিহত হয়।

তারমধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে কাজ করছে। নিহত এবং আহতের নাম এখন জানানো যাচ্ছে না। দুর্ঘটনায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা যাত্রী নিহত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায়  মালবাহি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী রহিমা বেগম (৪৮)  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রহিমা বেগম দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের আবু ইউছুফের স্ত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।