স্টাফ রিপোর্টার:
অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহণের সময় কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা হতে ২৬.৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল গত ১২ জুলাই বিকালে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নীলফামারী জেলার সৈয়দপুর থানার ঢেলাপীড় গ্রামের আকবর আলীর ছেলে মোঃ শামীম @ বাদিয়া (৩৩) এবং একই গ্রামের মৃত. আব্দুর রওফ এর মেয়ে ফাতেমা বেগম (৩৩)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
