,

বিজিপিএমইএ এক্সপোর্ট অ্যাওয়ার্ড অর্জন করলো মামটেক্স পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2019
news-image

 

সেলিম সজীবঃ

মোবারক মজুমদার। লাকসাম-মনোহরগঞ্জে এক নামেই সবাই চেনেন। সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। এক কথায় ভীষণ মিশুক। নিজেও জীবনযাপন করেন সৎ ও সত্যতার নিরেট এক প্লাটফরমে। খুঁজে বেড়ান জীবনের মানে। মানুষটিকে কেউ ডাকেন মজুমদার সাহেব, কেউ বা মোবারক সাহেব। পুরো নাম মোঃ মোবারক উল্লাহ মজুমদার। ‘মামটেক্স ফ্যামিলি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। ব্যবসার জগতে সফল এক কিংবদন্তি।

এবার তিনি, মামটেক্স পরিবারকে এনে দিলেন বিজিপিএমইএ এক্সপোর্ট অ্যাওয়ার্ড (গোল্ড মেডিয়াম ক্যাটাগরিতে) ২০১৮ সালের এক্সপোর্ট চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা পেয়েছেন। মোবারক মজুমদার হাতে বিজিপিএমইএ এক্সপোর্ট অ্যাওয়ার্ড তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অসাধারণ নেতৃত্ব, ব্যবস্থাপনা, দক্ষতা, উদ্ভাবনী দূরদৃষ্টি, পেশাদারিত্ব ইত্যাদির জন্য এই পদক পায় মামটেক্স পরিবার।