Tag Archives: গ্রেফতার

দাউদকান্দিতে লাশ উদ্ধারের

দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

দাউদকান্দিতে লাশ উদ্ধারের ৬ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের (৩৬) মৃতদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।

গ্রেফতারকৃত রনি মিয়া(২২) চাদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাৎ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রী করতো। সহকারী হিসেবে এ্কই উপজেলার রনি মিয়া তার সাথেই থাকতো। বুধবার (২৫ ডিসেম্বর) ওই ঘরের কক্ষ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার কর্মচারী রনি পলাতক ছিল।

তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতারকৃত রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাৎ এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে বিক্রী করতো এবং একাসাথে একই কক্ষে থাকতো। ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছানোর পর দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার দিন রেবতীর সঙ্গে তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে যথাযথ তথ্য দেওয়া হয়নি। যার ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ আগেই মোতায়েন করতে পারেনি।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা করা হয়েছে। নিহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে হায়দরাবাদ পুলিশ।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর পুলিশ একটি বিবৃতি দিয়ে দাবি করেছে, আল্লু অর্জুন কোথায় এবং কখন ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, সে সম্পর্কে পুলিশকে যথাযথ তথ্য দেয়া হয়নি তার টিমের পক্ষ থেকে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও পুলিশকে কিছু জানায়নি। ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছান অর্জুন। তখন সেখানে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে ভিড় ছিল এবং অভিনেতা নিজে উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

নেতানিয়াহু যেসব দেশ গেলে

নেতানিয়াহু যেসব দেশ গেলে গ্রেফতার হতে পারেন

নেতানিয়াহু যেসব দেশ গেলে গ্রেফতার হতে পারেন

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালত বলেছে, নেতানিয়াহু ও গ্যালান্ট ‘ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন’ বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে।

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে হামাসের সেনাপ্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। যদিও গত আগস্টে ইসরাইল জানিয়েছিল, গত মাসে গাজার দক্ষিণাঞ্চলে এক বিমান হামলায় দেইফ নিহত হন।

আইসিসির প্রসিকিউটর করিম খান ছয় মাস আগে প্রথম গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেন। গত আগস্টে করিম খান আদালতকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এই কার্যক্রমে যে কোনো অযৌক্তিক বিলম্ব ক্ষতিকারকভাবে ক্ষতিগ্রস্তদের অধিকারকে প্রভাবিত করছে।

গ্রেফতারি পরোয়ানা ঘোষণার পর থেকে ইসরাইলি কর্মকর্তারা সমালোচনা করে আসছেন। নেতানিয়াহু বলেছেন, এই রায় ইহুদিবিদ্বেষী। এই রায়ের কোনো গুরুত্ব নেই। ইসরাইলি মন্ত্রী মিরি রেগেভ এটিকে ‘ন্যায়বিচারের ছদ্মবেশে আধুনিক ইহুদিবিদ্বেষ’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে আইসিসির এ সিদ্ধান্তকে অনেক দেশ ও নেতা স্বাগত জানিয়েছে। নেতানিয়াহুসহ গ্রেফতারি পরোয়ানাভুক্তরা সেসব দেশে গেলে তাদের গ্রেফতারের ইঙ্গিতও দিয়েছেন।

নেদারল্যান্ডস

আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নেতানিয়াহু তাদের দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেন, নেতানিয়াহু ছাড়াও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না। নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে।

অস্ট্রিয়া

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ গ্রেফতারি পরোয়ানাটিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করলেও তার অফিস বলেছে, রোম সংবিধির একটি পক্ষ হিসাবে অস্ট্রিয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য।

বেলজিয়াম

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ লিখেছে, যেখানেই অপরাধ সংঘটিত হোক না কেন দায়মুক্তির বিরুদ্ধে লড়াই বেলজিয়ামের জন্য একটি অগ্রাধিকার, যা আইসিসির কাজকে পুরোপুরি সমর্থন করে।

এতে বলা হয়, ইসরাইল ও গাজায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে বিচার করতে হবে, তা সে যেই ঘটুক না কেন।

কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তিনি এই রায়কে সম্মান জানাবেন। টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ট্রুডোকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল।

ট্রুডো জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি সম্মান জানাবেন। কারণ কানাডা আন্তর্জাতিক আইন মানতে দায়বদ্ধ।

ইউরোপীয় ইউনিয়ন

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, আইসিসির পরোয়ানা রাজনৈতিক নয়। এটিকে অবশ্যই সম্মান করা ও বাস্তবায়ন করা উচিত।

তিনি বলেন, এই সিদ্ধান্ত একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত এবং আদালতের সব রাষ্ট্রপক্ষ, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রয়েছে, আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য।

ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন বলেন, ফ্রান্স আইসিসির আইন অনুযায়ী কাজ করবে।

তবে নেতানিয়াহু দেশে এলে তাকে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, এটি ‘জটিল আইনগত বিষয়’।

আয়ারল্যান্ড

প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ারল্যান্ড আইসিসির ভূমিকাকে সম্মান করে।

ইতালি

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, রোম মিত্রদের সঙ্গে বিবেচনা করবে কীভাবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা করা যায় এবং একসঙ্গে কাজ করা যায়। তারা আইসিসির পরোয়ানাকে সম্মান করেন বলে জানান।

জর্ডন

পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

নরওয়ে

পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, আইসিসির ম্যান্ডেট ন্যায়সঙ্গতভাবে পালন করা গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস আদালত সর্বোচ্চ ন্যায্যবিচারের মানদণ্ডের ভিত্তিতে মামলাটি এগিয়ে নেবে।

দক্ষিণ আফ্রিকা

এক বিবৃতিতে সরকার আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এটি ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইনের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং সমস্ত রাষ্ট্রপক্ষকে রোম সংবিধিতে তাদের বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানায়। আমরা বিশ্ব সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সুইডেন

পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, সুইডেন ও ইইউ আদালতের গুরুত্বপূর্ণ কাজে সমর্থন করে এবং এর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করে। সুইডিশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সুইজারল্যান্ড

সুইস ফেডারেল অফিস অফ জাস্টিস জানিয়েছে, রোম সংবিধির অধীনে আইসিসিকে সহযোগিতা করতে তারা বাধ্য। তাই নেতানিয়াহু, গ্যালান্ট বা মাসরি যদি সুইজারল্যান্ডে প্রবেশ করে এবং আদালতে প্রত্যর্পণের উদ্যোগ নেয় তবে তাদের গ্রেফতার করতে হবে।

তুরস্ক

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ পরিচালনাকারী ইসরাইলি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনতে আইসিসির গ্রেফতারি পরোয়ানা একটি আশাব্যঞ্জক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিদান বলেন, গণহত্যার শাস্তি দিতে আন্তর্জাতিক আইন যাতে বাস্তবায়ন করা হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

যুক্তরাজ্য

ব্রিটেন আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের এক মুখপাত্র। তবে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা যুক্তরাজ্য গ্রহণ করছে কি না, তা স্পষ্ট করেননি।

জাতিসংঘ যা বলছে

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আইসিসির কাজ ও স্বাধীনতাকে সম্মান করেন আন্তোনিও গুতেরেস।

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

আল আমিন, কুমিল্লার শহরে তার পাপের সাম্রাজ্য এতটাই বিস্তৃত যে, শিশু থেকে বৃদ্ধ সবার কাছে তিনি ‘ভয়ংকর কিলার’ হিসেবে পরিচিত।

শুক্রবার ( ২২ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অন্ত্রসহ চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার এই শীর্ষ সন্ত্রাসী আল আমিন কে গ্রেফতার করেন যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ সহ আল- আমিনকে গ্রেফতারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আল আমিন, কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। আমরা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করা হয়েছে।

 

উল্লেখ্য আল আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, অন্ত্র মামলাসহ ২৬ টি মামলার রয়েছে।  সর্বশেষ ৩ আগস্ট ছাত্র অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে এই আল আমিন।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা, গ্রেফতার: নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা, গ্রেফতার: নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবী করেছেন, ব্যক্তিগত দ্বন্ধের জেরে বিএনপি’র দুই নেতার মধ্যে বাকবিতন্ডা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশংকায় শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমানকে পুলিশী হেফাজতে নিয়ে মঙ্গলবার দুপুরে পরিবার ও আত্মীয় স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত শ্রমিকদলের পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান দাবী করেন, গত কয়েকদিন পূর্বে চৌদ্দগ্রাম থানার দিঘীতে নিয়ম বহির্ভুতভাবে পৌরসভা বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী মাছ ধরে নিয়ে যায়।

এ নিয়ে প্রতিবাদ করায় সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারের লোকনাথ মিষ্টি দোকানের সামনে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, যুবদল নেতা মোঃ হাসান তার উপর আতর্কিত হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক, চিওড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়েরুল হক, পৌর শ্রমিকদলের সেক্রেটারী দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

এর আগে থানা থেকে বের হওয়ার পর পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে আরিফের কাছ থেকে একটি ওপেন বোল্ট শটগান, দুটি দা, ছয়টি ধারালো ছুরি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ওসি মহিনুল বলেন, “যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে তাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

অবৈধভাবে বসবাসের দায়ে

অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ভারত মহারাষ্ট্রের পুনে থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। দেশটির অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশের যৌথ অভিযানে এই অনুপ্রবেশকারীদের আটক করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাংলাদেশি নাগরিক রঞ্জনগাঁও এমআইডিসির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে যৌথ দলটি তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ১৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের মতে, অভিযুক্তরা ভারতে তাদের অবস্থান দীর্ঘায়িত করার জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছিল। তারা কোনো বৈধ পাসপোর্ট কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল।

এসপি দেশমুখ জানান, ২১ জন অভিযুক্তের মধ্যে ৯ জনের কাছে জাল আধার কার্ড ও প্যান কার্ড এবং ১ জনের কাছে জাল ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। অভিযুক্তরা সীমান্ত দিয়ে প্রবেশ করে নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের মতে, অভিযুক্তরা ছয় মাস থেকে এক বছর ধরে এলাকায় অবস্থান করছিলেন।

এর আগে, গত মঙ্গলবার অবৈধভাবে বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে ৪১ বাংলাদেশিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন রাজশাহী জেলার বাসিন্দা এবং বাকি একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েনি।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গ্রেফতার হয়েছেন মিরপুর মডেল থানা পুলিশের হাতে।

তবে মিরপুর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত কোনো আসামিকে সেখানে রাখা সম্ভব নয়। তাই ব্যারিস্টার সুমনকে গ্রেফতারের পর পল্লবী থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতের দিকে মিরপুর মডেল থানা পুলিশ ব্যারিস্টার সুমনকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করে। আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় যে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, সেই কারণে সেখানে আসামি রাখার ব্যবস্থা নেই। তাই তাঁকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”