Tag Archives: চলছে

বিএনপি নেতাদের সহায়তায়

বিএনপি নেতাদের সহায়তায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পিএসের ঠিকাদারি কাজ চলছে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস কামাল হোসেনের ১৬৩ কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে বিএনপি নেতাদের প্রশ্রয়ে। এ বিষয়ে এলাকায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দুদকের মামলায় অভিযুক্ত দুর্নীতিবাজ কামাল আত্মগোপনে থাকলেও তার কর্মকাণ্ড থেমে নেই।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ওই দুর্নীতিবাজ টেন্ডারবাজি করে কুমিল্লা সিটি করপোরেশন, এলজিইডি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বড় প্রকল্পগুলো ভাগিয়ে নিয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কামাল আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি বিএনপির কয়েকজন নেতার প্রশ্রয়ে তার থেমে যাওয়া প্রকল্পগুলোর কাজ আবার শুরু হয়েছে। এদিকে, দুদক তার ব্যাংক হিসাব জব্দ করলেও প্রতারণা করে এসব ঠিকাদারি কাজের বিল তুলছেন।

কামাল হোসেন তার মালিকানাধীন মেসার্স মাস্টার এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান নামে বেনামে বড় প্রকল্প বাগিয়ে নিয়েছেন। সম্প্রতি, তার ভাগিনা আতিকুল ইসলামের তদারকিতে এবং কিছু বিএনপি নেতার সহযোগিতায় এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন থেকে ৮ কোটি টাকার চেক তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দুদকের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তিনি কীভাবে এসব টাকা তুলে নিচ্ছেন? তাছাড়া, স্বশরীরে উপস্থিত না হয়ে ব্যাংক থেকে এত টাকা কীভাবে লেনদেন করা হচ্ছে?

কুমিল্লা সিটি করপোরেশন থেকে ৯৪ কোটি টাকার কাজ চলছে, যা কামাল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান “মাস্টার এন্টারপ্রাইজ” করছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম বলেন, “কামাল হোসেনের প্রতিষ্ঠান নগরীতে ৯৪ কোটি টাকার কাজ করছে। ইতিমধ্যে ৮ কোটি টাকার বিলের চেক নেয়া হয়েছে। আমরা অ্যাকাউন্ট পে চেক দিয়েছি। কিন্তু কীভাবে তিনি এসব টাকা নগদায়ন করেন সেটা আমার জানা নেই।”

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাসরুল্লাহ বলেন, “কামাল হোসেনের প্রতিষ্ঠান জেলার দেবিদ্বার পৌরসভায় বিশুদ্ধ পানি শোধানাগার প্রকল্পের ১৪ কোটি টাকার কাজ করছে। তবে এ প্রকল্পের কোনো বিল এখনো দেয়া হয়নি।” মেঘনা উপজেলায় কামাল হোসেনের মালিকানাধীন “চৌধুরী অ্যান্ড মাস্টার এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১৪ কোটি টাকার একটি কাজ করছে, যা বিএনপি নেতা আব্দুল হান্নানের প্রশ্রয়ে চলমান রয়েছে।

এদিকে, কামাল হোসেন দাউদকান্দি উপজেলার গাজীপুর গোয়াল মাড়ি লামছড়ি সড়কের ১৬ কোটি টাকার কাজ, তিতাস উপজেলার মাছিমপুর এলাকার ১০ কোটি টাকার সেতু এবং মনোহরগঞ্জ উপজেলার ১৫ কোটি টাকার সড়ক নির্মাণ কাজ করছেন।

কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, “দুদক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছাড়া তাদের নামে চেক দেওয়া বন্ধ করা যাবে না। তারা ঠিকাদারি কাজ সম্পন্ন করে বিল নিয়ে যাচ্ছে।” তবে অভিযুক্ত কামাল হোসেন ও তার ভাগিনা আতিকুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি, কারণ তাদের ফোন বন্ধ ছিল।

কুবিতে দুইদিন ব্যাপী

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় দিনের মতো চলছে ‘আলবাইক প্রেজেন্টস কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি ফেস্ট ২০২৪’।

শুক্রবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনে সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়ে বিকাল ৪:৪৫ মিনিটে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী আইটি ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হবে।

ফেস্টের দ্বিতীয় দিনে প্রযুক্তি প্রেমীদের জন্য আরও উত্তেজনাপূর্ণ ইভেন্ট রয়েছে। সমাপনী দিনে আয়োজনের মধ্যে ডাটাথন, রোবো সকার, এবং ই-স্পোর্টস (PES) সহ আইসিটি অলিম্পিয়াডের মতো জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা।

প্রথম দিনে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী ফেস্টটির উদ্বোধন করেন, যা বিকেল ৩ টায় শেষ হয়। আয়োজনের মধ্যে ছিল আইটি বিষয়ক বিতর্ক, দাবা, টাইপিং মাস্টার সহ মোট চারটি ইভেন্ট।

এছাড়া, দর্শকদের জন্য থাকবে আলবাইক রেস্তোরাঁর ফুড কোর্ট এবং Tech Titans-এর স্টল, যেখানে বিনামূল্যে ল্যাপটপ সার্ভিসিংয়ের সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীরা তাদের কৌশলগত চিন্তা ও উদ্ভাবন নিয়ে প্রোজেক্ট শোকেসে অংশগ্রহণের সুযোগ পাবে।

সংগঠনটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল বলেন, “আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি, এই ফেস্ট শিক্ষার্থীদের আইটি দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে আরও গভীর করবে। এমন আয়োজন ভবিষ্যতে নিয়মিত হবে এবং বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।”

সেক্রেটারি তৌসিফ বিন পারভেজ বলেন, ফেস্টে হাজারাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে দশটি ভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসারে এবং সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের আয়োজনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

এছাড়াও, দ্বিতীয় দিনের ফেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন এবং কলেজ এবং স্কুল পর্যায়ের দেড়শো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলার ২৮৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এছাড়া ৩৩০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে চাঁদপুরের ২৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি না দেয়ায় এবং অবসরের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তবে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উক্ত স্কুলগুলোতে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় অনেক দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি ও জটিলতা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও দায়িত্বহীনতা এড়াতে জরুরী ভিত্তিতে এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিভাবক মহল। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও পাঠদানে সমস্যা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলছেন, মানসম্পন্ন শিক্ষার পূর্ব শর্ত হলো- প্রয়োজনীয় শিক্ষক, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও উপযুক্ত পরিবেশ। এসবের কোনো একটির কম হলে মানসম্পন্ন শিক্ষায় সংকট দেখা দেয়। বিশেষ করে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকলে পাঠদানে সমস্যা সৃষ্টি হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮ উপজেলার ১১৫৬ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৮৯ টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। জেলায় প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষক রয়েছে ৮ হাজার ১৩০ জন, ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে ৩ লক্ষ ১২ হাজার ৩৫০ জন। ক্লাস্টার রয়েছে ৪৬ টি, সাব- ক্লাস্টার ২২৫টি, ভর্তির হার ৯৯.৯৮% ও ঝরে পড়ার হার ৮.৭৩%।

এদিকে সহকারি শিক্ষকের ৩৩০ টি পদ শূন্য নিয়েই চলছে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে শিক্ষা অফিসগুলোতে প্রায় ৫৫ টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী,

অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে ৫৫ টি পদে জনবল শূন্য রয়েছে। এসব পদে নতুন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। শূন্য পদে প্রধান শিক্ষক পদায়ন হবে পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির মাধ্যমেই বেশি নিয়োগ হবে। বছরে জেলার প্রতি বিদ্যালয়ে সর্বনিম্ন ৫০হাজার এবং উর্ধ্বে ৭০হাজার দৈনন্দিন খরচ করার জন্য বরাদ্দ দেয়া হয়। স্কুল বুঝে বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দে মূলত চক, ডাস্টার, খেলাধুলাসহ বিভিন্ন অফিসিয়াল আনুসাঙ্গিক খরচ করা হয়। যা স্লিপের মাধ্যমে দেয়া হয়। এই ক্ষেত্রে অভিযোগ আছে কিছু স্কুলে এই বরাদ্দ পুরোপুরি খরচ করা হয় না।

এদিকে শিক্ষক সংকটের কারণে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এতে চরমভাবে পড়ালেখায় বিঘ্ন ঘটছে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের। বর্তমানে এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১০৮জন। দুই শিফটে ৬শ্রেণির নিয়মিত ১০০থেকে ১০৫ জন শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন একজন। যার ফলে ব্যাহত হচ্ছে পাঠদান ব্যবস্থা। এ বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষকের মধ্যে দু’জনের অবসরগ্রহণ এবং একজন ছুটিতে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকটে থাকা এই বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও ৪ জন দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। এ স্কুলের প্রধান শিক্ষক শান্তি রানী ধর অবসরে গেলে ৩ শিক্ষক মিলে বিদ্যালয়ের পাঠদান চালান। এ তিনজনের মধ্যে নুরুন্নাহার নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও গত ৩ মাস পূর্বে মারা যান। দুইজন সহকারি শিক্ষক মিলে বিদ্যালয়টির হাল ধরলেও তানিয়া আক্তার নামের একজন শিক্ষিকা শারীরিক অসুস্থতা জনিত কারণে অবসরে চলে যান। যার ফলে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় একজন।

বর্তমানে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ফাতেমা আক্তার শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে হিমশিম খান। তিনি বলেন, এমন প্রেক্ষাপটে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। শিক্ষক না থাকায় সকালে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস শুরু করেন। পর্যায়ক্রমে অস্থায়ী শিক্ষকের সহযোগিতায় সব কটি শ্রেণিকক্ষে পাঠদান করাতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, অভিভাবকের সহায়তায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়টিতে শিক্ষক না থাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বসহকারে নজর দেয়া জরুরি।

এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বিদ্যালয়টির মাত্র একজন শিক্ষক রয়েছে সত্য। তবে এমন পরিস্থিতিতে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। বিদ্যালয়টিতে শিক্ষক দিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হবে। এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, বিদ্যালয়টির শিক্ষক সংকট আমার জানা ছিল না। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে ওই বিদ্যালয়ে শিক্ষক দেয়ার ব্যবস্থা করব।

অন্যদিকে সাম্প্রতিক কালের বন্যায় জেলার ১৬৯টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এতে ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি হয়। যা কাটিয়ে উঠতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইতিমধ্যে অনেক স্কুল মেরামত কাজ সম্পন্ন করেছেন। অনেক গুলোতে কাজ চলছে বলে জানা যায়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ জনবল সংকট রয়েছে। সহকারী শিক্ষক পদে শূন্য রয়েছে ৩৩০ জন। সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে এবং প্রধান শিক্ষক পদে প্রমোশন হবে বলে জানান। উচ্চমান সহকারী, অফিস সহকারী পদে নিয়োগ হবে। পদোন্নতি কার্যক্রমের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ হলে প্রাথমিক শিক্ষা আরও বেগবান হবে বলে তিনি জানিয়েছেন।