তিতাসের নারান্দিয়া ইউনিয়ন আ’লীগের চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
আসন্ন ইউপি নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার নেতা এক মঞ্চে বক্তব্য রেখেছেন।
সোমবার বিকেলে আসমানিয়া বাজাস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত এক জরুরি সাংগঠনিক সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফুজ্জামান খোকা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শান্তি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রবাসী মোঃ নুরনবী সরকারের পক্ষে তাঁর বড় ভাই ওয়াসিম সরকার বক্তব্য রাখেন।
তাঁরা সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির মাধ্যমে প্রধানমন্ত্রী মহোদয় থেকে মনোনয়ন কামনা করে বলেন, চার জনের মধ্যে যিনি মনোনয়ন পাবেন তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
এছাড়াও মোঃ মির্জা হোসেনের সঞ্চালনায় প্রতিটি ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে মনোনয়ন প্রত্যাশী সহ আরো বক্তব্য রেখেছেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা সামছুল হক শান্তি, ইউনিয়ন আওয়ামীলীগের দুই সাংগঠনিক সম্পাদক আলী আস্কর ও অহিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ডা. আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুব