,

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিতাসে সারোয়ারের নেতৃত্বে যুবলীগের র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2022
news-image

কুমিল্লা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে তিতাস উপজেলা সদরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, তিতাস উপজেলা তাতীলীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, তিতাস উপজেলা যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ আনিছ প্রমুখ।