Tag Archives: চলবে

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও, তার বিচার চলবে: টবি ক্যাডম্যান

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও, তার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী পদক্ষেপ নেবে তা নিশ্চিত নন, তবে ভারত যদি তাঁকে ফেরত না দেয়, তাহলে তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, “ভারত কী করবে, তা আমি জানি না। তবে আশা করছি, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তিনি জুলাই-আগস্ট গণহত্যার প্রধান আসামি।”

টবি ক্যাডম্যান আরও বলেন, “জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান অনুসরণ করা হচ্ছে। আমরা নিশ্চিত করব বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। প্রয়োজনে এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।”

এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন টবি ক্যাডম্যান।

লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হজের প্রাথমিক নিবন্ধন চলবে

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা হজে যেতে আগ্রহী, তাদেরকে উল্লিখিত সময়ের মধ্যে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।