Tag Archives: চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘরসহ ৫ ঘর পুড়ে ছাই

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আ’লীগ কার্যালয়সহ মার্কেট পুড়ে ছাই

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সংলগ্ন একটি মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৭টি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের লেলিহান শিখা মূহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সোয়া ১০টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহামায়া পূর্ব বাজার স্টেশন রোডে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদউল্যাহ পাটওয়ারীর মালিকানাধীন একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুরো মার্কেট পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে তাদের ধারণা মতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগে স্থানীয় সকল বয়সী মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে অসামান্য ভূমিকা রাখেন। তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। তা না হলে আশেপাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা ছিল।

চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অগ্নিকাণ্ডে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার কারখানা, হারুন বেপারীর সিমেন্টের গোডাউন, জাহাঙ্গীর বেপারী, মনির বেপারী, বিল্লাল বেপারী, উত্তম চন্দ্র ঘোষ ও কালাম পাটওয়ারী ৫টি ফলের গোডাউনসহ পুরো মার্কেট পুড়ে যায়। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ধারনা মতে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষাধিক টাকা।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মুহসিন আলম ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক শান্তনা প্রদান করেন। এবং মডেল থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন।

পরদিন বুধবার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেদায়েত উল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী ও ইউপি সদস্য হাবিবুর রহমান, কবির হোসেন রনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘরসহ ৫ ঘর পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘরসহ ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

রবিবার রাতে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের তোরাব আলী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার বসতঘর। অগ্নিকান্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউপি সদস্য মো. জামাল হোসেন। প্রশাসনকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্নায় ভেঙ্গে পড়েন।