শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের পথে ৪ জাহাজ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির মধ্যেই দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় পরিমাণ ডিজেল নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এসব ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব।

সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু—এই তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার আগামী রোববার বন্দরে পৌঁছাবে।

চারটি জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ট্যাংকারগুলো বন্দরে পৌঁছাবে এবং যথাসময়ে ডিজেল খালাস কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসাবে, নতুন করে আমদানি করা এই ডিজেল দিয়ে প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।