Tag Archives: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতু থেকে কাচঁপুর পর্যন্ত অচলাবস্থা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

চান্দিনা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াত দেশ বিরোধী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে চান্দিনা উপজেলার কাঠেরপুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ মামুন পারভেজ এর সভাপতিত্বে সমাবেশ হয়। এতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী শহীদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল।

এসময় পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবদুর রব কাউন্সিলর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আক্তার আহমেদ নাদিম কাউন্সিলর, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. আবদুস ছালাম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভুঁইয়া, কাউন্সিলর আবদুস ছালাম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বাবু, কাজী তোফায়েল আহমেদ জনি, উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে যানজট

 

ডেস্ক রিপোর্টঃ

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজেটের তীব্রতা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূর পাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে সময় পার করতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ জানান, ছুটির দিনে প্রায় সময় যানজট থাকে। আজ সকাল থেকে যানজট শুরু হয়েছে। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫-২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের আমরা কাজ করছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ বন্ধ করে কাজ, কুমিল্লার অংশে তীব্র যানজট

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকরা। মহাসড়কের একাংশ বন্ধ করে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা সংস্কারের কাজ করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটারজুড়ে বিকেল থেকে যানজট শুরু হয়। তবে রাত সাড়ে ৮টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, মহাসড়কের চান্দিনার অংশে রাস্তার এক পাশ বন্ধ রেখে বিকেল থেকে সংস্কার কাজ শুরু করে সওজ। এ কারণে সড়কের একই অংশে দুই দিকের গাড়ি চলাচল করে। এতে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে সংস্কার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে।

সওজের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, সড়কের অবস্থা বেহাল। তাই সংস্কার কাজ হাতে নিয়েছি। আবার নিমসার এলাকায় একটি দুর্ঘটনাও ঘটে। এছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আগামীতে বিষয়টি খেয়াল রাখা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ উচ্ছেদ অভিযানে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার ছোট বড় প্রায় ২০ অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের মতলব-বাবুরহাট সড়কের মুখে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুকান্ত সাহার নেতৃত্বে চারঘন্টাব্যাপি এ উচ্ছেদ অভিযান চলে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন সাকিব বলেন, দখলদারদের কারনে গৌরীপুর বাসস্ট্যান্ডে সবসময়ই যানজট লেগে থাকে। আর সরকার নির্মিত পাবলিক টয়লেটটিও ব্যবহার করতে পারতোনা সাধারণ যাত্রীরা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এটি ব্যবহার উপযোগী করা হয়েছে।

আর দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীরা গৌরীপুর বাসস্ট্যান্ডে মতলব সড়কের প্রবেশদ্বার এবং গৌরীপুর-হোমনা সড়কের দুই পাশে প্রায় ৭০ভাগ জায়গা দখল করে রেখেছে। অচীরেই সেগুলো দখলমুক্ত করেত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে যাত্রীবাহী বাস না থাকলেও ট্রাক-ভ্যান-কাভার্ডভ্যানে করে যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকেই মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বাড়ে যানবাহনের চাপ।

টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসানোর কারণে থেমে থেমে যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ফলে মহাসড়কের গজারিয়া অংশে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।

ব্যক্তিগত পরিবহন আর পণ্যবাহী পরিবহনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সেতু এলাকায় থেমে থেমে জটলা তৈরি হচ্ছে। দীর্ঘ যানজট না থাকলেও চট্টগ্রামমুখি যানবাহনগুলো চলছে থেমে থেমে। এছাড়া মহাসড়কের চান্দিনা, ক্যান্টনমেন্ট ও পদুয়ার বাজার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, মহাসড়কে যানবাহনের চাপ আগের তুলনাই কিছুটা বেড়েছে। তবে ঈদ উপলক্ষে সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী পিকআপে যাত্রী বহন

শরীফুল ইসলাম, চান্দিনা :
মরণ ব্যাধি নভেলা করোনা ভাইরাস সতর্কতায় গণমজায়েত বন্ধ করতে গণপরিবহন নিষিদ্ধ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেই সুযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী পিকআপে চলছে যাত্রী পরিবহন!

শনিবার (২৮ মার্চ) দিন ব্যাপী মহাসড়কের দাউদকান্দি থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত ঘুরে দেখা গেছে পণ্যবাহী ট্রাক-পিকআপ ভ্যান যোগে চলছে যাত্রী পরিবহন। শিশু, নারী-পুরুষ সহ তিল ধারণের ঠাই নেই ওই সব ট্রাক-পিকআপে।

অধিকাংশ যাত্রীদের সাথে কথা বলে জানা যায় লম্বা ছুটিতে আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন তারা। মহাসড়কে যাত্রীদের চাপ থাকায় পণ্য পরিবহনকারী ট্রাক ও পিকআপের চালকরা হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত ভাড়া।

মহাসড়কে যাত্রীবাহী বাসের ন্যায় যাত্রী বহনকারী ওই সব ট্রাক-পিকআপ ভ্যান অনায়াসে মিলছে। তাই যাতায়াতেও যাত্রীদের আগ্রহের কমতি নেই। আর ট্রাক-পিকআপে গাদাগাদি করেই ছুটে চলছেন এক উপজেলা থেকে আরেক উপজেলা। আবার ১/২টি ট্রাক-পিকআপ বদল করে চলে যাচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়।

মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে কথা হয় যাত্রী রহিমা বেগম এর সাথে। তিনি জানান- আমি মাধাইয়া থেকে এসেছি, কুমিল্লা যাবো। ছেলে-মেয়ের স্কুল বন্ধ তাই বোনের বাড়িতে রওয়ানা হয়েছি। এই পিকআপটি ক্যান্টনমেন্ট যাবে। প্রতিজন ৫০ টাকা ভাড়ায় উঠেছি।
করোনা ভাইরাস থেকে সতর্কতার জন্য সরকার সকলকে বাড়িতে থাকার জন্য ছুটি দিয়েছেন। কিন্তু আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কেন বেড় হয়েছেন এমন প্রশ্নে তিনি জানান- ‘আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি’!

বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের একাধিক যাত্রী জানান। এই গাড়িটি ক্যান্টনমেন্ট থেকে এসেছে। ২০ টাকা বাসা ভাড়ার স্থলে পিকআপে ৪০টাকা নিচ্ছে। আবার কোরপাই থেকে চান্দিনায় ৫ টাকার ভাড়া। সেখানে ২০ টাকা ভাড়া নিচ্ছে।

কথা হয় পিকআপ চালক বিল্লাহ হোসেন এর সাথে। পণ্যবাহী পিকআপ ভ্যানে যাত্রী বহন করছেন কেন? এমন প্রশ্নে তিনি জানান- সারা দিনই তো চালাইতেছি। কেউ কিছু কয় না, বাধাও দেয় না। তাই চালাইতাছি।

করোনা সতর্কতায় গণজমায়েত ঠেকাতে জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও থানা পুলিশের বিশেষ অভিযানের ন্যায় মহাসড়কেও হাইওয়ে পুলিশের একই অভিযান আশা করছেন সচেতন নাগরিকরা।

করোনা সতর্কতায় গণপরিবহনের বিকল্প হিসেবে ট্রাক-পিকআপে যাত্রী বহনে হাইওয়ে পুলিশের কঠোরতা না থাকায় অনেকটাই নিবিঘ্নে চলছে ওইসব যান। যারফলে প্রতিটি স্টেশন এলাকায় রিক্সা-ভ্যান, ট্রাক-পিকআপ সহ যাত্রীদের জমায়েত দেখা গেছে।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা অঞ্চল) রহমত উল্লাহ অপু জানান- আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পণ্য পরিবহনের গাড়িতে যাত্রী পরিবহন করা দেখা মাত্রই ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ময়লা-আবর্জনা অপসারণ

 

 

অনলাইন ডেস্কঃ

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে বিভিন্ন বাস স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলে মহাসড়কের সৌন্দর্য নষ্ট করছে কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান। মহাসড়কের চান্দিনা অংশেও একই দৃশ্য। চান্দিনার হাড়িখোলা মেইল গেইট, এলাকা থেকে শুরু করে পালকি সিনামা হল, চান্দিনা বাস স্টেশন, উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন অংশ, ধানসিঁড়ি আবাসিক এলাকা হয়ে কাঠেরপুল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ময়লা-আবর্জনা ফেলে দেশের লাইফ-লাইন খ্যাত এই মহাসড়কের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। একই সাথে যাত্রী ও পথচারিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 

এসব ময়লা আবর্জনা অপসারণে উদ্যোগ নিয়েছেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে চলবে ময়লা অপসারণের কাজ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্যদের ময়লা অপসারণের কাজ দিন ব্যাপী ওই প্রত্যক্ষ করেন তিনি।

 

 

 

চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম জানান, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিকে চারলেনে উন্নীত করেন। সড়কের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সড়কের মাঝখানে ও দুই পার্শ্বে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়েছে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান মহাসড়কের দুই পাশে ময়লা-আবর্জনা ফেলে ওই সৌন্দর্য নষ্ট করছে।’ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক এই স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরও বলেন- ‘আমি এই মহাসড়কের চান্দিনা পৌরসভা অংশের ময়লা-আবর্জনা পরিষ্কারে বদ্ধপরিকর। আশাকরি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।’

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর কুমিল্লা জেলা সমন্বয়ক মো. মোসলেহ্ উদ্দিন, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. রাসেল সরকার, মো. তানভীর সরকার, মো. এমদাদুল হক হৃদয়, মো. ফয়সাল আনাম হৃদয় প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে ভয়ঙ্কর ইউটার্ন, বাড়ছে দুঘর্টনা

 

ডেস্ক রিপোর্টঃ

ইউটার্নের দুই পাশে উত্তর ও দক্ষিণে দুটি লিংক রোড রয়েছে। লিংক রোডের পরিবহনগুলোও ইউটার্ন ব্যবহার করে। এ ছাড়া ব্যস্ততম এই প্রধান মহাসড়ক দিয়ে প্রতি মিনিটে শত গাড়ি চলাচল করে।

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বাইপাসের ইউটার্ন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত। কিছুদিন আগে এই পয়েন্টে এক সপ্তাহের মধ্যে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনায় যাত্রী-পথচারী আহত হচ্ছে।

২২ সেপ্টেম্বর চৌয়ারা থেকে কুমিল্লা শহরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পী আক্তার নিহত হন। আহত হন ৭ জন। এদিকে ১৫ সেপ্টেম্বর একই স্থানে রং সাইডে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ইউটার্নের দুই পাশে উত্তর ও দক্ষিণে দুটি লিংক রোড রয়েছে। লিংক রোডের পরিবহনগুলোও ইউটার্ন ব্যবহার করে। এ ছাড়া ব্যস্ততম এই প্রধান মহাসড়ক দিয়ে প্রতি মিনিটে শত গাড়ি চলাচল করে।

সেই গাড়িগুলোর গ্যাপে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর রুটের পরিবহনগুলো বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই যে, এক পাশের গাড়ি যাওয়া শেষ হলে অন্যগুলো ছাড়বে। কে কার আগে যাবে তা নিয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিকে মহাসড়কের অধিকাংশ গাড়ি ইউটার্নে এসেও গতি কমায় না। ইউটার্নের একটু পশ্চিমে রেলওয়ে ওভারপাস। সেটিকে ফেনীর মতো বড় করলে এখানকার দুর্ঘটনার ঝুঁকি দূর হয়। এদিকে মহাসড়কের আইল্যান্ডের কারণে পদুয়ার বাজারের দুই পাশের ব্যবসারও ক্ষতি হচ্ছে। সহজে এক পাশের লোকজন অন্য পাশে যেতে পারে না। একটি ফুট ওভারব্রিজ করা হলেও তা যথাযথ নয়। বিভিন্ন ত্রুটির কারণে অনেকে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে চান না।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু বলেন, ইউটার্নটি ভয়ঙ্কর হয়ে উঠছে। এখানে দ্রুত ফ্লাইওভার করা প্রয়োজন। তাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, পদুয়ার বাজার ইউটার্নে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, আমরা ইউটার্নের পাশে ইউলুপ করে দিব। এ ছাড়া সচেতনতামূলক সাইনবোর্ড দেওয়া হবে।

সূত্রঃ বা.প্র.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ট্রাক্টর উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক্টর উল্টে চালক হারুন মিয়া (৩৯) নিহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মিয়ার বাড়ি ভোলা সদর উপজেলায়। দুর্ঘটনায় চালকের সহকারী সজীব মিয়া আহত হন। সজীব চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক্টর গতকাল রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি মহাসড়কে উল্টে পড়ে। এতে ট্রাক্টরচালক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। চালকের লাশ তাঁর স্ত্রী তানিয়া আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিঃমিঃ এলাকায় উচ্ছেদ আতংকে অবৈধ দখলদারেরা

মোঃ  বেলাল হোসাইন ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সরকারী জায়গায় অবৈধভাবে থাকা দখলদার ও ব্যবসায়িরা উচ্ছেদ আতংকে ভুগছেন। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণা এবং বিভিন্নস্থানে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় এসব অবৈধ দখলদারদের মাঝে আতংক বেড়ে গেছে। পাশাপাশি বিগত বেশ কয়েকদিন পূর্বে চৌদ্দগ্রাম বাজারে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে সরে যাওয়ার ঘোষনায় অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই নিজ থেকে তাদের দোকানের মালামাল ও স্থাপনা সরাতে শুরু করেছে।

বিশেষ করে, গত ১১ জানুয়ারী শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় চার লেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণকাজের পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা আগামী ১ সপ্তাহের মধ্যে সড়ানোর নির্দেশ দেওয়ায় এ আতংক দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। মন্ত্রীর নির্দেশের পর গত ১৬ই জানুয়ারী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল মোড়সহ বিভিন্ন স্থানে তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

তবে চৌদ্দগ্রামের স্থানীয়রা জানায়, অতিতেও বিভিন্নসময় এসব উচ্ছেদ অভিযানে কিছু স্থাপনা ভাঙ্গা হয় আবার কিছু স্থাপনা রাজনৈতিক বিবেচনায় কিংবা অদৃশ্য কারনে রেখে দেওয়া হয়। পরবর্তীতে কয়েকদিন পরেই ভেঙ্গে ফেলা স্থাপনাগুলো আবারও নির্মাণ করে দখলদাররা। তাই উচ্ছেদ অভিযান পরবর্তী নজরদারি বাড়ানোর দাবী জানান জনসাধারন।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়মিত কাজ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক ও সেতুমন্ত্রীর নিদের্শের পর অভিযানের গুরুত্ব আরও বেড়ে গেছে।