Tag Archives: তানিম

এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তানিম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম।

আজ বুধবার মেয়র প্রার্থী তানিম এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার নামে নির্বাচনী সভা করেছেন এমপি বাহার ও মেয়র প্রার্থী সূচনা, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার সুবিধার্থে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন মেয়র প্রার্থী তানিম।

কুসিকের উপ-নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তানিম

উজ্জ্বল হোসেন বিল্লাল :

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তানিমের পক্ষে মনোনয়নপত্র কেনার সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আলমগীর মজুমদার, সৈয়দ সোহেল, ব্যাবসায়ী নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হোসেন , জিল্লুর রহমান, যুবলীগ নেতা মাইনউদ্দিন তালুকদার, মো.গোলাম কিবরিয়া, আশিকুর রহমান, রাহেতউল্ল্যাহ উজ্বল, আলমগীর হোসেন, গোলাম মোহাম্মদ রহমত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য গোলাম হায়দার রনি সাংস্কৃতিক কর্মী মোঃ হাফিজুর রহমানসহ মহানগর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীগণ।