Tag Archives: দাউদকান্দিতে মামুন হত্যার ঘটনায় মামলা

দাউদকান্দিতে মামুন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাত ৪টার দিকে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. নাঈম হোসেন (৩০) ও দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি (প্রধান বাড়ি) গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. রমজান (৩০)।

এদিকে মো. নাঈম হোসেন বর্তমানে পৌর এলাকার পশ্চিত মাইজপাড়া এলাকায় বসবাস করতেন। দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানান, মামুন সম্রাটকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় মামুনের স্ত্রী হাজেরা বেগম দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাঈম হোসেন ও মো. রমজান নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) দুর্বৃত্তরা মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে।

দাউদকান্দিতে মামুন হত্যার ঘটনায় মামলা, মহাসড়কে মানববন্ধন

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুন মিয়া (৩০) হত্যার ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আব্দুল কাদির, তার স্ত্রী সানু বেগম, ছেলে মোর্শেদ মিয়া ও তার স্ত্রী কাকলী আক্তার, নুরে আলম ও তার স্ত্রী ঝুমু আক্তার, রাজিব মিয়া, সজিব মিয়া, রকিব মিয়া, এবং পাশের বাড়ীর কালু মিয়া , তার স্ত্রী কমলা বেগম ও তার মেয়ে শেফালী আক্তার।

এদিকে শুক্রবার বিকেলে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসিঁর দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও মডেল থানা ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ^স্ত করেন। উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, নিহত মামুন মিয়া আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। আজ থেকে তাঁর নাবালক দুই শিশুর লেখা পড়া ও ভরনপোষণের দায়িত্ব আমার। উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।
নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মামুন মিয়া জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হন।