Tag Archives: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুরাদনগরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।

সোমবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে মুরাদনগরের ‘মেসার্স বাদল ফুড এন্ড বেভারেজ’কে অবৈধভাবে অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া শ্রীকাইল রোডের ‘মেসার্স বি বাড়িয়া বেকারি’কে অবৈধভাবে ব্রেড ও বিস্কিট উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি উৎপাদিত প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

কুমিল্লায় চার ডায়াগনস্টিকের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এক দালালকে কারাদণ্ড

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লায় স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে চারটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা এবং এক দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। কোথাও মেয়াদোত্তীর্ণ ফায়ারবক্স, কোথাও নেই এক্স-রে টেকনোলজিস্ট বা রিপোর্টে স্বাক্ষর দেওয়া চিকিৎসক। অভিযানের সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হঠাৎ বন্ধ করে চলে যায়।

যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা লাইসেন্স স্থগিত করা হয়েছে কুচাইতলী সিটি স্ক্যান অ্যান্ড মেডিকেল সার্ভিস, মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফাস্ট কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া অনিয়মের কারণে জরিমানা গুনতে হয়েছে উপশম ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও হেলথ ভিউ ডায়াগনস্টিককে ২ হাজার টাকা।

অভিযান চলাকালে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে শিপন হোসেন নামের এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, নওরোজ কোরেশী দীপ্ত এবং কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।

ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

ইফতার তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ইফতারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলা শহর মাইজদীতে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানকালে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় টোকিও কাবাবকে ১০ হাজার এবং মোহাম্মদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

কুমিল্লার কোটবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেসার্স রেহানা ওয়েল মিল নামে তেল কারখানা ও খাদিজা ফুড প্রোডাক্ট নামে বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬নভেম্বর) উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। এইসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার শহিদুল ইসলাম,ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সদর দক্ষিণ থানার এএসআই আশরাফসহ তার সঙ্গীয় ফোর্স।

বিএসটিআই ফিল্ড অফিসার শহিদুল ইসলাম বলেন,প্রতিষ্ঠান দুইটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করেন যার কোন অনুমতি নাই, মেয়াদ ফেল মালামাল ব্যবহার, নোংরা পরিবেশ এর কারনে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’

উপযুক্ত প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইনে কারখানার মালিকদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে এবং আগামী এক মাসের মধ্যে কার্য্য পরিবেশ উন্নত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।