,

কুমিল্লা-১ দাউদকান্দিতে নৌকার প্রচারণায় আব্দুস সবুরের সহধর্মিণী

আজকের কুমিল্লা ডট কম :
December 29, 2023
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুরের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন তার সহধর্মিণী ইয়াসমিন সবুর ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া, হুগুলিয়া, হাড়িয়ালা ও সরকাপুর গ্রামে এবং ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের মালিখিল গ্রামে উঠান বৈঠক করে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নোকমান হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইসমাইল সরকার, মাহবুব আলম সবুজ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, যুবলীগ নেতা মোস্তফা কামাল, শাহজালালসহ ছাত্রলীগ-যুবমহিলা লীগসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রচারণায় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দরা।